বিএনপি এখনো নালিশে মগ্ন, তাকিয়ে ভিসা নীতির প্রয়োগে: ওবায়দুল
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯১ শামসী সন , ০৬ জুলাই, ২০২৩ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের কয়েক মাস বাকি। এখনো বিএনপি বিদেশিদের কাছে নালিশে মগ্ন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশিরা ভিসা নীতি প্রয়োগ করবে, এই আশায় তাকিয়ে আছে বিএনপি।
আওয়ামী লীগের সম্পাদকম-লীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আর তিন-চার মাস বাকি। গুজবে, গুঞ্জনে, ষড়যন্ত্রে নির্বাচন অঙ্গন ক্রমে সংঘাতময় করে তোলার চক্রান্ত চলছে। তারা সংঘাতের উসকানি দিচ্ছে, দিয়েছে। এই মুহূর্তে বিএনপি ও তাদের সমমনা দলগুলো ভোটারদের কাছে যাচ্ছে না। বিএনপি বিদেশিদের দিকে তাকিয়ে আছে, কার ওপরে ভিসা নীতি প্রয়োগ হয়। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, প্রতিনিধিদল আসছে।
বিএনপি ভাবছে, প্রতিনিধিদল এসেই সরকারকে নিষেধাজ্ঞা দেবে, ভিসা নীতি দেবে। তারা দিবাস্বপ্ন দেখছে। তারা এখনো নালিশের মধ্যে নিমগ্ন। নালিশটা জনগণের কাছে নয়, বিদেশিদের কাছে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিদেশিরা আমাদের বন্ধু। তাদের কিছু বলার থাকলে আমাদের কাছে বলতে পারে। সেটা বন্ধুসুলভ আচরণ। এখানে কোনো প্রভুত্বের কিছু নেই। বিএনপি প্রভুদের কাছে নালিশ করে, বন্ধুদের কাছে নালিশ করে না। সব পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে, এমন কোনো কথা নেই।’
আওয়ামী লীগ সংবিধান মেনে চলে জানিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারে থাকব অথবা বিরোধী দলে। চিরজীবন আমরা সরকারে ছিলামও না, অথবা না-ও থাকতে পারি। বিরোধী দলে গেলেও আমরা সংবিধান মেনে চলি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)