বিএনপিকে ছাড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখাতে চায় আ’লীগ
, ০৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাদিস ১৩৯১ শামসী সন , ১৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বিএনপি ছাড়াও যে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সম্ভব তা দেখাতে চায় আওয়ামী লীগ। এ জন্য জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বেশ কিছু দলের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে তারা। এর পাশাপাশি কেন্দ্রে ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটার উপস্থিতির লক্ষ্যও রয়েছে ক্ষমতাসীনদের।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের বাকি আর ১ মাস ২০ দিন। তবে এরই মধ্যে তফসিল বর্জন করে নির্বাচনে অংশ না নিতে অনঢ় বিএনপি ও সমমনা কয়েকটি দল। এ অবস্থায়ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রত্যয়ী আওয়ামী লীগ। পাশাপাশি আরও কয়েকটি দলও ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।
আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হলেও অসম্ভব নয়। কীভাবে তা সম্ভব সে প্রশ্নের উত্তরও দিচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা।
দলটির সভাপতিম-লীর সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপি না আসলে ভোটার আসবে না- এটা সত্য না। বিএনপি একটি শক্তিশালী দল, সন্দেহ নেই। তারা না আসলেও তো অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তৃণমূল বিএনপি নিজেদের একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে। এই দেশে ভোট আসলে ভোটপাগল অনেক মানুষ প্রার্থী হয়। সুতরাং প্রার্থীর অভাব হবে না।
দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি মনোনয়ন দেওয়া যায় তাহলে মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার প্রতি আগ্রহ থাকে। প্রতিদ্বন্দী প্রার্থী না থাকলে নিজের দলের আরেক প্রার্থীকে দাঁড় করিয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন করতে হবে।
২০১৪-র ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হলেও এবার সে সুযোগ থাকছে না বলেও নেতারা। সমঝোতার মাধ্যমে কেউ এভাবে জিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এর পাশাপাশি কেন্দ্রে ভোটার বাড়াতেও কাজ করছে ক্ষমতাসীন দল। তাদের লক্ষ্য, ভোটার উপস্থিতি ৩৫ থেকে ৪০ শতাংশ নিশ্চিত করা।
মির্জা আজম বলেন, প্রতি ভোটারের কাছে যদি আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে অন্তত তিনবার করে ভোট চাওয়া হয় তাহলে ভোটার কেন্দ্রে আসবে। বাড়িবাড়ি যেয়ে ভোট চাইতে হবে। দলের প্রতি কর্মীকে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












