বায়ুদূষণে অধুমপায়ীরাও ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছেন -গবেষণা
, ৬ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বায়ুদূষণের প্রভাবে অধূমপায়ীরাও নিয়মিত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। নারী ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাসিন্দাদের মাঝে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।
এক গবেষণা প্রবন্ধের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ক্যানসারে আক্রান্তদের বেশিরভাগই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। গবেষণা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে সারা বিশ্বে ২৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটে এই গবেষণা প্রবন্ধ প্রকাশ পেয়েছে।
আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। তবে নারীদের মাঝেও এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে। ২০২২ সালে আক্রান্ত ২৫ লাখ রোগীর মধ্যে প্রায় ১০ লাখই নারী।
গবেষকরা উল্লেখ করেন, ১৮৫ দেশে ফুসফুসের ক্যানসারের উপ-ধরন অ্যাডিনোকার্সিনোমা নারীদের মধ্যে বেশি দেখা দিয়েছে। চীনের অর্থায়নে পরিচালিত হয় এই গবেষণা।
প্রবন্ধে উল্লেখ করা হয়, 'বায়ুদূষণকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে বিবেচনা করা যায়। এতে অ্যাডিনোকার্সিনোমার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার বিষয়টির ব্যাখ্যা দেওয়া যায়। বিশ্বজুড়ে "কখনো ধূমপান করেননি" এমন অসংখ্য মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাদের ৫৩ থেকে ৭০ শতাংশই অ্যাডিনোকার্সিনোমায় আক্রান্ত।'
২০২০ থেকে ২০২২ সালে নারী ও পুরুষ, উভয়ের মাঝেই আক্রান্তের হার বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে নারীদের মাঝে- ফুসফুসের ক্যানসারে আক্রান্ত প্রতি ১০ জন নারীর মধ্যে ৬ জনই অ্যাডিনোকার্সিনোমায় আক্রান্ত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)