বার্ড ফ্লু প্রাদুর্ভাবে আমেরিকায় ডিমের দামে সর্বকালের রেকর্ড
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য বলছে, গত জানুয়ারিতে মার্কিন শহরগুলোতে এক ডজন গ্রেড-এ ডিমের গড় দাম ৪ দশমিক ৯৫ ডলারে পৌঁছায়, যা দুই বছর আগের ৪ দশমিক ৮২ ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত আগস্টে এই দাম ছিল মাত্র ২ দশমিক ০৪ ডলার।
ডিমের এমন মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের খাদ্য মূল্যস্ফীতির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত মাসে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতির দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ডিমের দাম বৃদ্ধি।
গড় মূল্য ৪ দশমিক ৯৫ ডলার হলেও যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় এক ডজন ডিমের দাম ১০ ডলার ছাড়িয়ে গেছে। বিশেষ করে, অর্গানিক ও মুক্তভাবে পালন করা (কেজ-ফ্রি) মুরগির ডিমের দাম আরও বেশি।
বিশেষজ্ঞরা বলছে, নিকট ভবিষ্যতে এই সংকট কাটার সম্ভাবনা নেই। মার্কিন কৃষি বিভাগ গত মাসে পূর্বাভাস দিয়েছিল, ২০২৫ সালে ডিমের দাম আরও ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বার্ড ফ্লুর ভয়াবহতা:
মূলত বার্ড ফ্লুর কারণে যুক্তরাষ্ট্রে ডিমের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো খামারে ভাইরাস শনাক্ত হলে সংক্রমণ ঠেকাতে পুরো ঝাঁকই ধ্বংস করে ফেলা হয়। অনেক খামারে লাখ লাখ মুরগি থাকায় একেকটি সংক্রমণেই ডিমের সরবরাহে বড় ধাক্কা লাগে।
দেশটিতে এবারের প্রাদুর্ভাব শুরুর পর থেকে প্রায় ১৫ কোটি ৮০ লাখ পাখি মেরে ফেলা হয়েছে। মার্কিন কৃষি বিভাগের তথ্য বলছে, শুধু গত জানুয়ারিতেই ২ কোটি ৩০ লাখ ও ডিসেম্বরে ১ কোটি ৮০ লাখ পাখি নিধন করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছিল ডিম উৎপাদনকারী মুরগি। সূত্র: এপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)