বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের ঘটনায় রীতিমতো উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সদ্য বহিষ্কৃত এই নেতা। শিগগিরই নিজ দল নিয়ে আত্মপ্রকাশ করবে বলেও জানিয়েছেন তিনি।
বাবরি মসজিদ তৈরির নামে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিচ্ছেন হুমায়ুন কবির- এমন অভিযোগ তুলেছে মমতার দল তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ শহীদের ৩৩তম বার্ষিকীতেই মুর্শিদাবাদে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। কিন্তু এই উদ্যোগ নেয়ায় দল থেকে বহিস্কৃত হলেন বিধায়ক হুমায়ুন কবির।
বিরোধী দল তো বটেই নিজ দলেও তোপের মুখে পড়েছেন হুমায়ুন কবির। তার এমন পদক্ষেপকে সাম্প্রদায়িক উসকানি হিসেবে আখ্যা দিয়েছে দলেরই নেতাকর্মীরা। আর তাতে লাভবান হবে বিজেপি এমন মত তৃণমূল কংগ্রেসের।
কলকাতার মেয়র ফরহাদ হাকিম বলেন, বাববি মসজিদ শহীদের প্রক্রিয়া ছিলো ভারতের একটি কালো দিন। এটিকে উসকে দেয়া বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস।
দল থেকে সাময়িক বহিষ্কারের খবরে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। ২২ ডিসেম্বর যার আত্মপ্রকাশ হবে। একইসাথে, তৃণমূল কংগ্রেস স্থায়ীভাবে ছাড়ার ঘোষণাও দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)