বাবরির পর এবার হিন্দুত্ববাদী সরকারের নজরে জ্ঞানবাপী মসজিদ
, ১৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সামিন, ১৩৯১ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ভারতের জ্ঞানবাপী মসজিদ নিয়ে পাঁচজন নারীর করা মামলায় আইনজীবী দাবি করেছে, পুরাতত্ত্ব বিভাগ বা এএসআইয়ের রিপোর্ট তাকে দেয়া হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, মসজিদের তলায় মন্দির আছে। এএসআই আদালতের নির্দেশে যে সমীক্ষার কাজ করেছিল, সেখানে তারা ৩৪টি লিপি পেয়েছে। দেবনাগরী ও অন্য ভাষায় লেখা এই লিপিতে জনার্দন, রুদ্র ও উমেশ্বর দেবতাদের নাম উল্লেখ করা হয়েছে। নাউযুবিল্লাহ!
আইনজীবীর দাবি, এএসআই রিপোর্টে বলা হয়েছে, মন্দিরে ওই লিপি সম্বলিত পাথর ছিল। পরে মন্দিরের পাথরগুলি মসজিদ তৈরির কাজে লাগানো হয়। এএসআই রিপোর্টে বলা হয়েছে, মন্দিরের থাম একটু অদলবদল করে মসজিদে ব্যবহার করা হয়েছে। বারাণসীর জেলা বিচারকের কাছে এই রিপোর্ট জমা দেয় এএসআই। কিন্তু সে এই রিপোর্ট প্রকাশ করেনি।
কিন্তু মামলাকারীদের আইনজীবী জানিয়েছে, সে এই রিপোর্ট হাতে পেয়েছে। সে সাংবাদিক সম্মেলন করে রিপোর্টের কিছু অংশ পড়েও শুনিয়েছে। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের পর বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে এই রিপোর্টে ভারতে রীতিমতো আলোড়ন দেখা দিয়েছে। বাদী পক্ষের আইনজীবি গত বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছে, এএসআই তাদের রিপোর্টে বলেছে, তারা মন্দিরের কাঠামো ও একটি কুয়ো পেয়েছে। প্রধান প্রবেশদ্বার ও সেন্ট্রাল চেম্বারে এই কাঠামো আছে।
আইনজীবির দাবি, এএসআই রিপোর্টে বলা হয়েছে, তারা সব থাম পরীক্ষা করেছে। সেগুলি সবই মন্দিরের ছিল। আর যে সব লিপি উদ্ধার করা হয়েছে, সেখানে ‘মহা মুক্তি ম-প’ কথাটি আছে। এএসআই গত ৪ আগস্ট থেকে জ্ঞানবাপীতে সমীক্ষার কাজ করছিল। ওজুখানা বাদে সব জায়গায় তারা সমীক্ষার কাজ শেষ করেছে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে তারা ওজুখানার সমীক্ষা করতে পারেনি। আইনজীবির দাবি, এবার তাদের ওজুখানার সমীক্ষার কাজ করতে দেয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)