বাজেট কৌশল নিয়ে সিপিডির প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে - নতুন সরকারের অনেক চ্যালেঞ্জ
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচিত বিএনপি সরকারের বয়স এখনো দুই মাস পেরোয়নি। তবে চ্যালেঞ্জ বাড়ছে পাল্লা দিয়ে। ভঙ্গুর অর্থনীতিসহ বেশির ভাগ চ্যালেঞ্জ বিগত সরকারের কাছ থেকে পাওয়া। সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে। এ ছাড়া ব্যয় কমিয়ে আয় বাড়ানোর চ্যালেঞ্জ, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটসহ কিছু চ্যালেঞ্জ নতুন করে সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তবে সরকার কোন চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রাধিকার দেবে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সরকারের এসব চ্যালেঞ্জ উল্লেখ করে বাজেট প্রণয়নে কিছু পরামর্শ দিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে। সিপিডি বলছে, নির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেটে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পমেয়াদি কৌশল থাকবে। তবে অর্থনীতি চাঙা এবং কাঠামোগত স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারকে মধ্যমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে। একই সঙ্গে নতুন সরকারকে তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম বলেন, ‘আর্থিক সক্ষমতা বাড়ানো, সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং সম্পদ সংগ্রহ করা স্বল্পমেয়াদে বড় চ্যালেঞ্জ; আগামী বাজেটেও এ চ্যালেঞ্জ থাকবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
একদিকে রাষ্ট্রীয় সংস্কারের চাপ, অন্যদিকে জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চাপ থাকবে। কিন্তু এসব করতে গিয়ে যেন অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো মনোযোগ না হারায় সে বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মনোযোগ দেওয়ার জন্য স্বল্পমেয়াদি লক্ষ্যের পাশাপাশি মধ্যমেয়াদি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেটি করতে না পারলে সরকার পথ হারাবে।
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনটিতে সিপিডি সামষ্টিক অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো দেখছে তা হলো : উচ্চ মূল্যস্ফীতি, নিম্ন রাজস্ব আয়, বাজেট বাস্তবায়নে ধীরগতি, দেশিবিদেশি ঋণের চাপ, বিনিয়োগ স্থবিরতা, নেতিবাচক কর্মসংস্থান, নিম্নমুখী রপ্তানি এবং এলডিসি উত্তরণের চাপ।
প্রতিষ্ঠানটি আসন্ন বাজেট প্রণয়নে ১১টি সুপারিশে গুরুত্ব দিতে বলেছে। এগুলো হলো- রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় আনা, বাস্তবসম্মত বাজেটকাঠামো, বাজার সুশাসন নিশ্চিত করা, এলডিসি উত্তরণের আগাম প্রস্তুতি হিসেবে শুল্ককর সাধারণীকরণ, ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগে ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, বৃহৎ জেনারেটরভিত্তিক বিদ্যুৎ বিশেষ করে জ্বালানিভিত্তিক কেন্দ্র থেকে সরে আসা; পানিবায়ু পরিবর্তন খাতে বাজেট বরাদ্দ বাড়ানো, কৃষকের বিভিন্ন সুবিধা এক ছাতার নিচে আনার উদ্যোগ গ্রহণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












