বাজারে এলপিজির দরে আগুন, হাত-পা গুটিয়ে বিইআরসি
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
হুট করে সরবরাহ ঘাটতিতে বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)- এর দামে যেন আগুন লেগেছে। অথচ পরিস্থিতি সামাল দিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যত হাত-পা গুটিয়ে বসে আছে- এমন অভিযোগ উঠেছে। এমনকি কমিশনের চেয়ারম্যানও স্বীকার করেছেন, এককভাবে বিইআরসির পক্ষে এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। কিন্তু বাস্তবে নির্ধারিত দামের চেয়ে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হওয়াই যেন নিয়মে পরিণত হয়েছে। সর্বশেষ সংকটে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও এলপিজি মিলছেই না। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা।
গত সপ্তাহের শেষ দিকে হঠাৎ করেই বাজারে এলপিজির ঘাটতি দেখা দেয়। গত বুধবারও ১২ কেজির এক সিলিন্ডার এলপিজি নির্ধারিত ১২০০ টাকার বদলে ১৬০০ টাকায় বিক্রি হয়। গ্রাহকরা এটিকে প্রায় ‘স্বাভাবিক’ বলেই মেনে নিচ্ছেন। কারণ, বিইআরসি ডিসেম্বর মাসে ১২ কেজির এলপিজির দাম ১২০০ টাকা নির্ধারণ করলেও ওই মাসে কোথাও ১৫৫০ টাকার নিচে এলপিজি পাওয়া যায়নি।
সে হিসাবে বুধবার প্রতি সিলিন্ডারে প্রচলিত দামের চেয়ে ৫০ টাকা বাড়ে। তবে বৃহস্পতিবার ও জুমুয়াবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গত দুই দিনে খুচরা বাজারে ১৮০০ টাকার নিচে এলপিজি কিনতে পারেননি কেউ। কোনো কোনো দোকানে দাম হাঁকা হয়েছে ২২০০ টাকা পর্যন্ত।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ আগেও ছিল। তবে তখন পার্থক্য এতটা বেশি ছিল না। এবারের দাম বৃদ্ধি অস্বাভাবিক।
তিনি জানান, এলপিজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ ৩০ থেকে ৩৫ শতাংশ কম থাকায় এই ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি জাহাজ সংকটও রয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চলছে। জুমুয়াবারও ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেছে।’ তবে বিষয়টি এককভাবে বিইআরসির পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। সমস্যা সমাধানে সন্ধ্যায় বিইআরসির সঙ্গে বৈঠক করবেন জ্বালানি উপদেষ্টা।
এলপিজি বাজারজাতকারী প্রতিষ্ঠানের মালিক সমিতি লোয়াবের সহসভাপতি হুমায়ুন রশিদ বলেন, আমাদের মূল সমস্যা দুটি- একদিকে সোর্স থেকে এলপিজি পাওয়া যাচ্ছে না, অন্যদিকে জাহাজও মিলছে না। তিনি জানান, বিকল্প উৎস থেকে এলপিজি আনার পাশাপাশি জাহাজ খোঁজার চেষ্টা চলছে। তার আশা, চলতি মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












