বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষা অসম্মানে ক্ষোভ ঝাড়লো মমতা
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষায় কথা বললে আসামে বিদেশি চিহ্নিত করার আদেশ জারি করেছিলো ভারতের মুখ্যমন্ত্রী হিমন্ত। এখন তার বিরুদ্ধে পথে নেমেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।
আগামী ২১ জুলাই ঘোষণা হবে আন্দোলন কর্মসূচি। বিজেপি মমতার মিছিলে কোণঠাসা হয়ে দাবি করেছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা রয়েছে। নিউটাউনে এক অনুষ্ঠানে এর জবাব দিয়েছে মমতা। সে বলেছে, ‘বাংলাভাষায় কথা বলা লোকের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়। সারা বিশ্বে পঞ্চম। সেই ভাষার অপমান আমরা মানবো না। ১৭ লাখ রোহিঙ্গা আছে বলছে। এরা কিছু জানেই না। রোহিঙ্গারা কোথায়? তাদের নাম-ঠিকানা দাও। তারপর অভিযোগ করো।’
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ২ হাজারের মতো। তাদের একটি বড় অংশকে ক্যাম্প করে রাখা হয়েছে জম্মু-কাশ্মীরে। চেহারায় তারা বাঙালিদের মতো নয়। ভাষাও বাংলা নয়। ফলে রোহিঙ্গারা চাইলেই বাংলা বলবে অথবা বাঙালি সাজবে এমন মনে করার কোনও কারণ নেই। এই তথ্যকে হাতিয়ার করে এদিন বিজেপিকে তুলোধুনা করে মমতা। বিশেষ করে নাম না করে দুষেছে বিরোধী দলনেতাকে।
মমতা বলেছে, কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশন করে বাঙালি খেদাও অভিযানে মদত দিচ্ছে। সে আরও বলেছে, ‘১৯৭১ সালের পর যারা উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে এসেছিলো, তারা এখন ভারতের নাগরিক। বলছে ১৭ লক্ষ নাম কেটে দেবে। তুমি কে হে! যারা ভোট দিয়েছে, তারা সবাই ইন্ডিয়ান সিটিজেন। জাত, ধর্ম দেখার দরকার নেই। তারা ভারতীয়। বাংলায় কথা বললেই সে বাংলাদেশি নয়।’
মমতা স্পষ্ট করে দিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা, তাদের নাম সে কোনভাবেই কাটতে দেবে না। তার সাফ কথা, “যারা পশ্চিমবঙ্গে বাস করে কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট কোন ক্রিড কোন রিলিজিয়ন, কোন স্টেট তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটারস অফ বেঙ্গল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)