বাখমুত রাশিয়ার দখলে, স্বীকার করলো ইউক্রেন
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৩ মে, ২০২৩ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইউক্রেনীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কার্যকর নিয়ন্ত্রণ হারিয়েছে। গত রোববার দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় পদাতিক বাহিনীর শীর্ষ কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এ কথা স্বীকার করেছে। সে বলেছে, ইউক্রেনীয় সেনারা বাখমুতের একটি ছোট অংশে অবস্থান করছে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে সে স্বীকার করেছে, শহরটি মূলত রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
কর্নেল জেনারেল সিরস্কি বলেছে, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে পাল্টা আক্রমণ চালিয়ে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা। উঁচু স্থান থেকে তারা শহরে রুশ সেনাদের অবস্থানে হামলা চালাতে পারছে। ফলে রুশ সেনারা আরও অগ্রসর হওয়ার জন্য শহরটিকে ব্যবহারের যে পরিকল্পনা করেছে তা তারা বাস্তবায়ন করতে পারছে না।
সিরস্কি আরও বলে, আমরা আমাদের প্রতিরক্ষা বজায় রেখেছি। পরিস্থিতি কঠিন, কিন্তু নিয়ন্ত্রণে।
ইউক্রেনীয় কমান্ডার বলে, বাখমুতের গুরুত্বহীন অংশের নিয়ন্ত্রণে থাকলেও এর প্রতিরক্ষা এখনও গুরুত্বপূর্ণ। পরিস্থিতি পাল্টালে আমরা এখান থেকে পুরো শহরকে কাজে লাগাতে পারব। এবং পরিস্থিতি পাল্টাবেই।
এর আগে শনিবার রুশ আক্রমণের নেতৃত্বে থাকা ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন দাবি করে তার যোদ্ধারা বাখমুতের দখল পুরোপুরি নিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতের সম্পূর্ণ ভূখ- দখল করে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে বলে দাবি করেছে প্রিগোজিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে বাখমুতের অবস্থান হস্তান্তর করে চলতি মাসের ২৫ তারিখ যুদ্ধের ময়দান ছাড়বে বলে জানিয়েছে সে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গত রোববার (২১ মে) এক পোস্টে এ কথা জানায় প্রিগোজিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)