বাকৃবিতে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে হস্তান্তর জোরদারের দাবি
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি উদ্ভাবনের পেটেন্টিং প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্যিকীকরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (এইচইএটি) প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টেকনোলজি ট্রান্সফার অফিস (বিএইউ-টিটিও) শক্তিশালীকরণের লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বাকৃবিতে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে হস্তান্তর কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবির সিনিয়র শিক্ষকদের অধিকাংশই কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানামুখী গবেষণায় নিয়োজিত। কৃষি গবেষণায় এখানকার গবেষকদের ঈর্ষণীয় সাফল্য থাকলেও পেটেন্টিংয়ের ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি।
তিনি আরও বলেন, আমরা যে প্রযুক্তি, ফর্মুলেশন বা জ্ঞানভিত্তিক পণ্য উদ্ভাবন করছি, সেগুলো অবশ্যই আইপি পলিসি অনুসরণ করে নিবন্ধনের আওতায় আনতে হবে। কৃষি গবেষণার সুফল কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে উদ্ভাবিত প্রযুক্তির বাণিজ্যিকীকরণ ও বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য।
ডিপিডিটির মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও পেটেন্ট আমরা সঠিকভাবে নিবন্ধন বা ব্যবহার করতে পারছি না। একাডেমিক ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়াতে পারলে দেশীয় প্রযুক্তি উন্নয়ন ও মেধাস্বত্ব সুরক্ষা আরও জোরদার হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. আহসান কবীর বলেন, কৃষি খাতে উদ্ভাবিত প্রযুক্তির পেটেন্ট সুরক্ষা, শিল্পখাতে প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ ফল বাণিজ্যিকভাবে কাজে লাগানোর কৌশল আমরা এই প্রকল্পের মাধ্যমে জানতে পারবো। এই প্রকল্পের মাধ্যমে বাকৃবিতে উদ্ভাবিত নতুন নতুন কৃষি প্রযুক্তি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পেটেন্ট লাভ করবে এবং বাণিজ্যিকভাবে বিস্তারের পথ সুগম হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)