ভারতে মুসলিমবিদ্বেষ:
বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে সীমান্তে পুশইন করছে ভারত
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী হাকিমপুর গ্রামের একটি তল্লাশিচৌকির কাছে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন রাইসুল ইসলাম।
রাইসুলের স্ত্রী রেবেকা খাতুন (৩৬) এবং তাদের দুই ছেলে রিয়াদ (১৪) ও জুবায়ের (১৬) কাছেই কাঁচা ইট ও সিমেন্ট দিয়ে তৈরি একটি অসমাপ্ত ভবনে বসে আছে। প্রচ- গরম আর আর্দ্রতা, সেই সঙ্গে খাওয়ার পানির অভাব-সব মিলিয়ে ঠাসাঠাসি অপেক্ষার এই কক্ষটি যেন একটি চুল্লিতে পরিণত হয়েছে।
ভবনটিতে গাদাগাদি করে থাকা এই মানুষেরা বাংলাদেশ থেকে আসা কথিত মুসলিম অভিবাসী, যাঁদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করেছে ভারত সরকার। হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য সরকারের শুরু করা শনাক্তকরণ, বাদ দেওয়া ও নির্বাসন (ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট) নীতির অংশ হিসেবে তাদের সীমান্তবর্তী এই গ্রামে নিয়ে আসা হয়েছে। কট্টরপন্থী বিজেপি মাত্র মাসখানেক আগে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার স্থলসীমান্ত রয়েছে, যা বিশে^র পঞ্চম দীর্ঘতম সীমান্ত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কও রয়েছে। এর মধ্যে দুই পারের লাখ লাখ মুসলিম ও হিন্দুর মাতৃভাষা এক। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, আসাম ও ভারতের অন্যান্য রাজ্যের দরিদ্র শ্রমিকদের এক স্থান থেকে অন্য স্থানে অভিবাসনের ইতিহাস শত বছরের পুরোনো।
কিন্তু প্রায় ১০ কোটি মানুষের রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর, উগ্র হিন্দুত্ববাদী দলটির সরকার তথাকথিত অনথিভুক্ত মুসলিম অভিবাসীদের খুঁজে বের করতে একটি কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে এসব কথিত অবৈধ বাংলাদেশিদের আটকে রাখা এবং শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ‘হোল্ডিং সেন্টার’ বা আটককেন্দ্র নির্মাণেরও ঘোষণা দিয়েছে রাজ্য বিজেপি সরকার।
এই অভিযান কেবল কথিত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে নয়, বরং পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলিমদের একটি অংশের মধ্যেও আশঙ্কা তৈরি করেছে। তাদের শঙ্কা, তারাও এমন একটি অভিযানের শিকার হতে পারেন। তাদের মতে, তারা নিজেদের আইনি অবস্থার পাশাপাশি ধর্মীয় পরিচয়ের কারণে এ ধরনের অভিযানের শিকার হতে পারেন।
গত মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত উগ্রপন্থী মুখ্যমন্ত্রী ভেন্দু কথিত ‘বাংলাদেশি’ অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেয়।
বিশেষ করে সে বলে দেয়, এই অভিযান কেবল মুসলিম বাংলাদেশিদের বিরুদ্ধে পরিচালিত হবে। হিন্দু ও অন্যান্য অভিবাসীরা এর বাইরে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামলা না করার শর্তে আটক অর্থ ছাড় পাচ্ছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন অর্থায়নে ৩০ দেশে ১২০ বিপজ্জনক রোগজীবাণুর ‘বায়োল্যাব’ নেটওয়ার্কের তথ্য ফাঁস
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কমছে পোশাক রপ্তানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দুই দিন ধরে শূন্যরেখায় শিশুসহ ১২ জন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে সীমান্তে পুশইন করছে ভারত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দুই দিন ধরে শূন্যরেখায় শিশুসহ ১২ জন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেরপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামলা না করার শর্তে আটক অর্থ ছাড় পাচ্ছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)