বাংলাদেশ সীমান্তে নতুন সেনা ঘাঁটি স্থাপন করলো ভারত
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে চলমান ‘রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে’ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ‘অতি স্বল্প সময়ে’ একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী।
পাশাপাশি, বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসাম রাজ্যের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে।
গতকাল ৭ নভেম্বর (জুমুয়াবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লে জে তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করে। এটি ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত।
এটার সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডলেও। সেখানে বলা হয়- স্বল্প সময়ের মধ্যেই ওই ঘাঁটি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এতে বলা হয়- সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার কথা।
পরবর্তীতে সে আসাম সীমান্তবর্তী এলাকায় ৪ (গজরাজ) কোর পরিদর্শন করে এবং ধুবরির বামুনিগাঁওয়ে ‘লাচিত বরফুকন মিলিটারি স্টেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে।
‘চিকেন নেক’-এ সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ভারত:
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে ভারতের জন্য স্পর্শকাতর হলো সিলিগুড়ি করিডর। কারণ, এই করিডরটির একপাশে চীন ও নেপাল রয়েছে, আর আরেক পাশে রয়েছে বাংলাদেশ।
‘অতি স্বল্প সময়ে’ বাংলাদেশ সীমান্তে একটি নতুন সামরিক ঘাঁটি চালু ভারতের কৌশলগত বড় পদক্ষেপ। এছাড়া বাংলাদেশ সীমান্তকে গুরুত্ব দিয়ে গত সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ‘কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্স’ করে ভারত। যেখানে উপস্থিত ছিলো তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ও প্রধানমন্ত্রী মোদি।
আর একই সময়ে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় যখন ‘স্থিতিশীল পরিবেশের’ স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী যখন একটি অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনের উদ্যোগ নিচ্ছে, ঠিক তখন নানা অজুহাতে ষড়যন্ত্রমূলক বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
পাহাড়ি সন্ত্রাসী দল ইউপিডিএফের এই অবস্থান জাতীয় নিরাপত্তা কার্যক্রম সরাসরি হস্তক্ষেপের শামিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জও বটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












