বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওথমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত।
প্রতিরক্ষা উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আশা প্রকাশ করেন, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আগামী দিনে আরও শক্তিশালী হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় আটকা পিএসসির চেয়ারম্যান নিয়োগ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই দিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৮
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০২ বস্তা সরকারি চাল বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা গ্রহণে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একসময় সাংবাদিকরা পয়সা-হুমকির কাছে মাথা নত করেননি -রিজভী
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই -তারেক রহমান
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমি অফিসের হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এ মাসেও বাড়বে না জ্বালানি তেলের দাম
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোজার পরেই এসএসসি পরীক্ষা -শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বরেন্দ্র অঞ্চলের রাস্তার পাশের ঝোপঝাড়ে ফুটেছে অনন্য সুন্দর ‘ফ্লেম লিলি’। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর এলাকার ছবি।
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)