বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলের জন্য স্বাক্ষরিত মোটর ভেহিকেলস অ্যাগ্রিমেন্ট (এমভিএ) এক দশক পরে যান চলাচল নিশ্চিতে একটি প্রটোকলের খসড়া চূড়ান্ত করেছে।
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের প্রটোকল এটিই প্রথম। মোটর ভেহিকেল অ্যাগ্রিমেন্ট ছাড়াও বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) দেশগুলো আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তসংযুক্ত গ্রিডের পরিকল্পনাও করছে।
বিবিআইএন-এমভিএর লক্ষ্য হলো যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচলের মাধ্যমে আন্ত-আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে বাধা দূর করা।
বিবিআইএন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উপ-আঞ্চলিক সহযোগিতা কাঠামো। তবে এই কাঠামো এখনো সুপ্ত। ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতার কারণে সার্ক এক দশকেরও বেশি সময় ধরে কোনো শীর্ষ সম্মেলন করতে পারেনি।
কিছু পর্যবেক্ষক বলছেন, সম্প্রতি ভারতের বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট-সুবিধা বাতিল করার সিদ্ধান্ত এই চার দেশের মধ্যে এমভিএ বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী, ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক এবং নৌপরিবহনমন্ত্রী এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী ২০১৫ সালের ১৫ জুন ভুটানের থিম্পুতে বিবিআইএন মোটর ভেহিকেল অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেন।
চুক্তিতে উল্লেখ করা হয়েছে, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই চুক্তি দেশগুলোর ভূখ-ের মধ্যে দ্রুত ও সুলভে পণ্য ও মানুষ যাতায়াতে সহায়তা করবে। প্রটোকলটির আওতায় একটি পাইলট প্রকল্প চালুর কথাও বলা হয়েছে।
প্রটোকল অনুযায়ী, ভুটান ছাড়া অন্য তিন দেশ সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেবে। পণ্যবাহী যানবাহনের চলাচল অনুমোদনের অধীনে হালকা বাণিজ্যিক যানবাহন (৭ হাজার ৫০০ কেজি পর্যন্ত), মাঝারি বাণিজ্যিক যানবাহন (৭ হাজার ৫০০ থেকে ১২ হাজার কেজি) এবং ভারী বাণিজ্যিক যানবাহন (১২ হাজার কেজির বেশি)- এই তিন শ্রেণি চালু করা হবে।
প্রটোকল চূড়ান্ত করার জন্য ২০১৫ ও ২০১৬ সালে পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) অনুষ্ঠিত হয়।
এতে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের মসৃণ চলাচল সম্ভব বলেই প্রতীয়মান হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)