ভয়েস অব আমেরিকার রিপোর্ট:
বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
, ১৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাদিস ১৩৯১ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যদিও বাংলাদেশে নির্বাচন কমিশন আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, অধিকারকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- নির্বাচনের জন্য মোটেও উপযোগী নয় দেশের পরিস্থিতি। বিরোধী দলগুলোর বিরুদ্ধে অব্যাহত আছে গণহারে দমনপীড়ন। দেশজুড়ে দলীয় নেতা এবং কর্মীদেরকে খেয়ালখুশিমতো এখনও গ্রেপ্তার করা হচ্ছে। অধিকারকর্মীরা বলছে, এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার ভয়েস অব আমেরিকাকে বলেছে, জানুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে বিরোধীদেরকে দিয়ে বাংলাদেশের জেলখানা দ্রুতই ভরে ফেলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাসেই রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকা- ও গণহারে খেয়ালখুশিমতো গ্রেপ্তারের মামলাগুলো প্রামাণ্য আকারে উপস্থাপন করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
ব্লেকনার আরও বলেছে, বিরোধী দলের সদস্য, সমালোচক এবং মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের চলমান পর্যায়ক্রমিক দমনপীড়নের ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব হয়ে উঠেছে। অনলাইন ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়, বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০১৪ সালের নির্বাচন বর্জন করে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ আছে প্রধানমন্ত্রীর ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে। গত বছর থেকে এবারের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












