বাংলাদেশে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে -জাতিসংঘ
, ১৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশে সবার অংশগ্রহণে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন হতে হবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিষয়ে বলেছে, দ্য ইনক্লুসিভ ইলেকশন্স বি ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল। অর্থাৎ অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে।
স্থানীয় সময় গত জুমুয়াবার (১ ডিসেম্বর) আয়োজিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চায়, ‘জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ৩০ নভেম্বর নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রায় তিন হাজার বাংলাদেশি আবেদনপত্র জমা দিয়েছে। তারা সব সময় বাংলাদেশে অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। আগামী মাসে ৭ জানুয়ারি বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে- এটা বলার জন্য কি এই পরিস্থিতি জাতিসংঘের জন্য যথেষ্ট নয়?’
এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেছে, আমি আপনাকে আগে যা বলেছি, তাই বলবো। বাংলাদেশি অন্য কয়েকজন সাংবাদিককে মহাসচিবের পক্ষ থেকে বলেছি- আসন্ন নির্বাচন, যেটি হতে যাচ্ছে- তাতে যারা অংশগ্রহণ করছেন, এর অংশীদার, জনগণ, বিভিন্ন দল, মিডিয়া সবাইকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানকে উৎসাহিত করতে হবে।
এ পর্যায়ে তার কাছে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে আগ্রহী বাংলাদেশি জনগণ। ক্ষমতাসীন দল অভিযোগ করছে বিএনপিসহ অল্প কয়েকটি দল ২৮ অক্টোবর থেকে হরতাল, অবরোধের নামে জনজীবনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। রাজনীতির নামে এমন বিচ্ছিন্ন ঘটনায় জাতিসংঘের কি কোনো পরামর্শ আছে?’
এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেছে, ‘নির্বাচনে জড়িত সবাই, সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজ সবাইকে একসঙ্গে এটা নিশ্চিত করতে হবে যাতে জনগণ অবাধে নিজেদের মত প্রকাশ করতে পারেন, অবাধে ভোট দিতে পারেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে ও শান্তিপূর্ণভাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত বাসে অগ্নিকান্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গরুতে ফসল নষ্ট করা নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৮ লাখ টাকা টোল আদায়
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউপিডিএফ সন্ত্রাসীকে গুলি করে হত্যা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়িতে ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার তেল মজুত!
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘তেল নেই’ লেখা পাম্পে মিললো সাড়ে ৯ হাজার লিটার জ্বালানি
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ ডিজেলসহ সরঞ্জাম উদ্ধার
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলের সামনে তুরস্ক চুপ থাকবে না -এরদোয়ান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকা-ের আইন অনুযায়ী ব্যবস্থা -আইজিপি
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)