বাংলাদেশে টেলিকম কোম্পানিগুলোর কার্বন দূষণ বেশি!
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
টেলিকম কোম্পানিগুলোর প্রকাশিত তথ্য দাবি করছে, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে তাদের কার্যক্রম থেকে অনেক বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হচ্ছে।
২০২৪ সালে নরওয়েজিয়ান টেলিকম গ্রুপ টেলিনর তাদের সব দেশ মিলিয়ে যত জায়গায় কাজ করেছে, তার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রেকর্ড করেছে। গ্রামীণফোনের মাধ্যমে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম থেকেই এই সর্বোচ্চ দূষণ হয়েছে- এ তথ্য টেলিনরের নিজের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই বছরে বাংলাদেশে কাজ করা আরেকটি বড় টেলিকম কোম্পানি রবি আজিয়াটা জানিয়েছে, তাদের মালিকানাধীন মালয়েশিয়ান গ্রুপ আজিয়াটার সব দেশের অপারেশনের মধ্যে বাংলাদেশে রবির কার্বন নিঃসরণ ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
গ্লোবাল কার্বন বাজেটের তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশে মোট কার্বন নিঃসরণ ছিল ১.০৮ বিলিয়ন টন। সে হিসাবে শুধু গ্রামীণফোনই দেশের মোট নিঃসরণের প্রায় ০.২৬ শতাংশের জন্য দায়ী। একই বছরে রবি আজিয়াটা আজিয়াটা গ্রুপের মোট নিঃসরণের ১৯.৭ শতাংশ অবদান রেখেছে।
রবির নিজস্ব কাজকর্ম ও ব্যবহৃত বিদ্যুৎ থেকে কার্বন নিঃসরণ হয়েছে প্রায় ২ লাখ ৩৪ হাজার টন (স্কোপ-১ ও স্কোপ-২)। এর বাইরে যন্ত্রপাতি আনা-নেওয়া ও অন্যান্য সরবরাহ ব্যবস্থার কারণে (স্কোপ-৩) নিঃসরণ আরও বেশি হতে পারে। কিন্তু তারা স্কোপ-৩ হিসাবে নেয়নি। হিসাব করে দেখা যায়, আয়ের তুলনায় গ্রামীণফোনের চেয়ে রবি বেশি কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ করেছে।
গ্রামীণফোন বলছে, তাদের সরাসরি কার্বন নিঃসরণের বড় অংশ এসেছে বিদ্যুৎ না থাকলে চালানো ডিজেল জেনারেটর থেকে, মোট ১৩ হাজার ৭১৫ টন (স্কোপ–১)। আর জাতীয় গ্রিড থেকে নেওয়া বিদ্যুৎ ব্যবহার করেও অনেক কার্বন নিঃসরণ হয়েছে, ১ লাখ ৬৯ হাজার ৫৭০ টন (স্কোপ–২)।
দেওয়া লিখিত বক্তব্যে গ্রামীণফোন জানায়, বাংলাদেশের জাতীয় গ্রিড কার্বন-নির্ভর হওয়া এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যাপকভাবে ডিজেল জেনারেটর ব্যবহারের কারণেই নিঃসরণ বেশি।
তারা আরও জানায়, নর্ডিক দেশগুলোতে টেলিনর নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পায়।
বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন নবায়নযোগ্য জ্বালানি কিনতে পারে, সে জন্য বাংলাদেশে করপোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট নীতিমালা অনুমোদন হয়েছে। কিন্তু সেটি ঠিকভাবে চালু করার জন্য যে নিয়ম-কানুন ও ব্যবস্থা দরকার, তা এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
রবি আজিয়াটা বলছে, দেশের বিদ্যুৎ ও অবকাঠামোগত সমস্যার কারণেই তাদের কার্বন নিঃসরণ বেশি হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য না হওয়ায় ডিজেল জেনারেটর চালাতে হয়, পাশাপাশি গ্রামে নেটওয়ার্ক বাড়ানো ও ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে।
রবি বলছে, তাদের কার্বন নিঃসরণ মূলত প্রযুক্তিগত কাঠামোর কারণে হয়। যেমন কতটি সাইট আছে, কত বড় এলাকা কাভার করতে হয়, জেনারেটর কত সময় চালাতে হয়- এগুলো সরাসরি আয়ের সঙ্গে সবসময় সম্পর্কিত নয়। কার্বন কমাতে তারা নেটওয়ার্ক যন্ত্রপাতি আধুনিক করছে, কুলিং সিস্টেম ঠিক করছে এবং স্লিপ-মোড প্রযুক্তি চালু করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












