বাংলাদেশে চাষ হচ্ছে উন্নতমানের কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
, ২৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাবি’ ১৩৯১ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পাঁচ বছর গবেষণার পর পাহাড়ে চাষ উপযোগী বিশ্বসেরা কফির দুটি জাত উদ্ভাবন করেছেন রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। জাত দুটির নাম দেওয়া হয়েছে বারি কফি-১ ও ২। এগুলো এরাবিকা ও রোবেস্টা জাতের কফি। গত জুন মাসে পাহাড়ের কয়েকটি স্থানে চাষ করা হয়েছে। গত মাসে সেসব গাছে ফলন এসেছে। এটিকে কৃষিতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন গবেষক ও বিজ্ঞানীরা। একইসঙ্গে এই জাতের কফি পাহাড়ে ব্যাপক হারে চাষ হলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে বলে মনে করছেন তারা।
কফির নতুন দুটি জাত চাষাবাদে বিশেষ কয়েকটি সুবিধা রয়েছে বলে জানালেন রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘পাহাড়ি অঞ্চলের যেকোনো এলাকায় ছায়াযুক্ত স্থানে আবাদ করা যাবে। বিভিন্ন বাগানে সাথী ফসল হিসেবেও চাষ করা যাবে। তিন থেকে চার বছরের মধ্যে গাছে ফল আসবে। প্রতিটি গাছ থেকে চার-পাঁচ কেজি কফি পাওয়া সম্ভব। হিসাবে প্রতি হেক্টরে সাত-আট মেট্রিক টন উৎপাদন সম্ভব। কফি সাথী ফসল হওয়ায় আলাদা খরচ কিংবা পরিচর্যার প্রয়োজন হয় না।’
কাপ্তাইয়ের রাইখালী এলাকার চাষি জসিম উদ্দিন বলেন, ‘সাথী ফসল হওয়ায় কফি আবাদে আলাদা খরচ ও পরিচর্যার প্রয়োজন হয় না। কফির বাগান করতে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাষে খরচ কম হওয়ায় আমাদেরও আগ্রহ আছে। প্রথমবার অল্প জমিতে চাষ করেছি। অনেকে বাগান দেখতে আসছেন।’
একই এলাকার কফি চাষি শামসুল হক বলেন, ‘প্রথমবারই গাছে ভালো ফলন এসেছে। তবে চাষের জন্য নির্দিষ্ট জমির প্রয়োজন নেই। যেকোনো স্থানে লাগানো যায়। অন্য গাছের ছায়া পেলেই কফির ভালো ফলন হয়। আমি সাথী ফসল হিসেবে লাগিয়েছি। আশা করছি, আর্থিকভাবে লাভবান হবো।’
পাহাড়ি এলাকায় বিশ্বসেরা এরাবিকা ও রোবেস্টা কফি চাষে আমরা সফলতা পেয়েছি বলে উল্লেখ করেছেন রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আগামী কয়েক বছরে পাহাড়ে কফি চাষের মাধ্যমে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করছি আমরা। সেভাবে কার্যক্রম চলছে আমাদের।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












