বাংলাদেশের সেনাবাহিনী ও নির্বাচন নিয়ে পিটার হাসের সতর্কবার্তা
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দেশের রাজনৈতিক অঙ্গনের ওপর বাড়ছে আন্তর্জাতিক কূটনীতিক পর্যবেক্ষণ। এ পেক্ষাপটে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছে যে, কোনো নির্দিষ্ট দলকে নয়, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে। বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। ২০২২ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী পিটার হাস বলে, ‘কোনো নির্দিষ্ট দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।
আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি, যেটি বাংলাদেশের জনগণকে আগামী সরকার নির্বাচনের সুযোগ করে দেবে।’ সে আরো বলে, ‘যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করি। যেখানে কোনো পক্ষ থেকেই সহিংসতা হবে না। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রত্যেকের ভূমিকা আছে। সরকার, গণমাধ্যম, রাজনৈতিক দল, বিচার বিভাগ, সুশীল সমাজ, নিরাপত্তা বাহিনী প্রত্যেককে তার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’
এর আগে, ৩০ জুলাই বাংলাদেশের ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে’ এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখে হাস। বাংলাদেশের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ৩০ জুলাই প্রকাশিত সেই বক্তব্যে সে বলেছে, 'আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির ধারণা দিতে চাই এবং কীভাবে সেটি থেকে কেবল আমাদের দুই পক্ষই নয়, বরং ইন্দো-প্যাসিফিক অঞ্চল আরও বিস্তৃতভাবে উপকৃত হচ্ছে, আমরা দেখছি। এই দৃষ্টিভঙ্গিটি পাঁচটি সাধারণ লক্ষ্যে ওপর স্থির করা হয়েছে। আমি এই লক্ষ্যগুলি এবং মার্কিন দূতাবাসে আমাদের দলটি কীভাবে সেগুলি উপলব্ধি করতে বাংলাদেশের সরকার ও জনগণের সাথে কাজ করছে, সেই সম্পর্কে বলতে চাই।
আমাদের প্রথম লক্ষ্য হল, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করা। ইন্দো-প্যাসিফিক অঞ্চল যাতে স্বধীন, উন্মুক্ত, শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকে তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করতে এবং প্রতিটি স্তরে আমাদের সামরিক বাহিনীর মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে মার্কিন সামরিক বাহিনী নিয়মিতভাবে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাজ করে আসছে। কৌশলগত পর্যায়ে, গত সেপ্টেম্বরে, ঢাকাতে ৪৬তম বার্ষিক ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ। এই সমাবেশটি মার্কিন সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত হয়েছিল এবং এটি ছিল এই অঞ্চলের বৃহত্তম স্থল বাহিনীর সম্মেলন। এটি ইন্দো-প্যাসিফিকের আঞ্চলিক স্থল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামত ও ধারণা বিনিময়ের জন্য একটি সংগঠন প্রদান করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












