বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
, ০৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৮ জুলাই, ২০২৬ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বন্যা ও পানিবদ্ধতা নিরসনে ব্যর্থতার তীব্র সমালোচনা করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাজেটে এ খাতে দেওয়া বরাদ্দ ঠিক মতো ব্যয় না হওয়ার পেছনে দুর্নীতিবাজরা দায়ী। এজন্য তাদের শে^তপত্র প্রকাশ করা হোক। বিগত সরকারের কারা মন্ত্রী, সচিব, ঠিকাদার ও মেয়র ছিলেন, সবাইকে জবাবদিহিতার মধ্যে আনা হোক। জবাব দিতে না পারলে আগামী দিনে কর্মসূচি দেওয়া হবে। আবারও ঢাকায় গলা সমান পানি জমলে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবদেরও সেই পানিতে চুবিয়ে জবাব চাওয়া হবেও হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বিজয়নগর এলাকায় 'বন্যা ওপানিবদ্ধতায় রাজপথে গণশুনানি'- শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন।
এবি পার্টি চেয়ারম্যান বলেন, বন্যা বা পানিবন্দি হলে ধনী বা বড়লোকরা ঘরে বসেই যে-কোনো কাজ সেরে নিতে পারেন। কিন্তু একজন রিকশাওয়ালা, শ্রমজীবী বা শিক্ষার্থীদের ঘর থেকে বের হতেই হয়। তাদের ঘরে থাকার সুযোগ থাকে না। এজন্য বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সরকারেরই দায়িত্ব। এছাড়া গ্রামাঞ্চলে বৃষ্টিতে পানি জমে দীর্ঘ সময় থাকলে ফসল নষ্ট হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা।
বন্যা ওপানিবদ্ধতা মোকাবিলায় রাষ্ট্র ব্যর্থ বলে জানিয়েছে মঞ্জু বলেন, বন্যা-পানিবদ্ধতা নিরসনের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে প্রায় ১৩ হাজার ৪ কোটি টাকা খরচ করা হয়েছে। ৩৪৫ কোটি টাকা খরচ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার এ খাতে ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। এ বরাদ্দের পরও একটু বৃষ্টি হলেই ঢাকা শহর ভেসে যাচ্ছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চল। বাস্তবে এই টাকা বিছিয়ে দিলে বাঁধ হয়ে যেতো। অথচ এসব অর্থ গেল কোথায়? প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, বন্যা ও পানিবদ্ধতা মোকাবিলায় আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন ও বিএনপি সরকারের আচরণ একই রকম। তিন সরকারের কাছ থেকেই আমরা কোনো আশার আলো দেখিনি। অথচ হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু সংকটের কোনো সমাধান হয়নি। তাই এসবের পেছনে জড়িতদের শে^তপত্র প্রকাশ করা হোক। জনসম্মুখে তাদের কাছে জবাব চাওয়া উচিত। আমরা চাই জনগণের জবাবদিহিতা জনগণের কাতারেই হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)