-বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনার আগে আগ্রাসন বন্ধ করতে হবে -হামাস
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার সন্ত্রাসী ইসরাইলের চলমান আগ্রাসন পুরোপরি বন্ধ না হওয়া পর্যন্ত হামাস তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনা করবে না। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করার লক্ষ্যে আবার আলোচনা শুরু হয়েছে বলে যখন খবর প্রাকশিত হয়েছে তখন এ সতর্কবাণী উচ্চারণ করল হামাস।
হামাসের পলিটব্যুরো সদস্য খলিল আল-হাইয়্যা এক সাক্ষাৎকারে বলেন, প্রতিরোধ আন্দোলন শত্রুর আগ্রাসন প্রত্যাখ্যান করে, কাজেই বন্দি বিনিময় সংক্রান্ত যেকোনো আলোচনার আগে আগ্রাসন বন্ধ করতে হবে।”
তিনি আরো বলেন, যুদ্ধ বন্ধের আগ পর্যন্ত বন্দি বিনিময় নিয়ে কোনো কথা হবে না।
খলিল আল-হাইয়্যা আরো স্পষ্ট করে বলেন, আমরা চাই আগে আগ্রাসন বন্ধ হোক। এরপর আমরা গাজা উপত্যকার নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ শুরু করব; এবং তারপর আমরা বন্দিদের নিয়ে কথা বলতে বসব।”
হামাসকে ধ্বংস করার পরিকল্পনা ‘অলীক কল্পনা’:
আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে খলিল আল-হাইয়্যা আরো বলেন, হামাসসহ গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার এবং আগ্রাসী বাহিনীর আরো বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে।
তিনি বলেন, গাজা সিটি হোক, খান ইউনিস হোক, উত্তর গাজা হোক বা অন্য যেখানেই হোক, উপত্যকার কোনো স্থানে আমরা দখলদার সেনাদের এক মুহূর্তে স্বস্তিতে থাকতে দেব না। কাজেই হামাসকে ধ্বংস করার যে কথা শত্রুদের মুখে শোনা যায় তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।