বন্দর বাঁচাতে ‘একগুঁয়েমি’ পরিহার করতে হবে সরকারকে
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। এক সপ্তাহের বেশি সময় ধরে এ বন্দরে অচলাবস্থা চলছে।
চট্টগ্রাম বন্দর নিয়ে অচলাবস্থা বর্তমান সরকারের সৃষ্টি। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আমিরাত-ইসরাইলের বিতর্কিত কোম্পানী ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া ঘিরে শুরু হয় লাগাতার আন্দোলন।
শ্রমিক নেতারা বলছেন, আমরা চেয়েছিলাম ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে এনসিটি পরিচালনার বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা হোক। কিন্তু আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না সরকার কিংবা বন্দর কর্তৃপক্ষ। এখন আমাদের কর্মসূচি থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার (এনসিটি) ছেড়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। চলতি মাসেই চুক্তির পর বিদেশি অপারেটর দ্বারা এনসিটি পরিচালনা শুরুর কথা। এর মধ্যে নতুন একটি কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং একটি পুরোনো টার্মিনাল হ্যান্ডলিং করার চুক্তি স্বাক্ষরও করা আছে আগেই। গত বছরের ১৭ নভেম্বর ঢাকার একটি হোটেলে চুক্তি স্বাক্ষর হয়। পৃথক অনুষ্ঠানে চুক্তি দুটি স্বাক্ষর হয়।
লালদিয়া কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট ডোঙ্গেন স্বাক্ষর করে।
পানগাঁও আইসিটি নিয়ে করা চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মেডলগ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আনিসুল মিল্লাত।
এখন চলছে এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়া। এনসিটি পরিচালনা দুবাই-ইসরাইল ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে। চলতি বছরের মাঝামাঝি সময়ে এনসিটির পরিচালনার মেয়াদ শেষ হয় সাইফ পাওয়ারের সঙ্গে। এরপর থেকে এনসিটি পরিচালনা করছে নৌবাহিনীর চিটাগাং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। বেশ দক্ষভাবে পরিচালনা করছে ড্রাইডক। উৎপাদনশীলতায় গড়েছে রেকর্ড। এর মধ্যে দাবি উঠেছে ড্রাইডকের মাধ্যমে পরিচালনা অব্যাহত রাখার। কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ে ডিসেম্বরেই ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল।
গত জুন মাস থেকে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ছেড়ে না দিতে গড়ে উঠেছে শ্রমিক সংগঠনগুলোর আন্দোলন। এর মধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতার প্রশ্নে রিট হয় উচ্চ আদালতে। চূড়ান্ত রায়ে বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির বাধা কেটে যাওয়ার পরই ক্ষেপে যান শ্রমিক নেতারা। এরপর এক সপ্তাহ ধরে দফায় দফায় আন্দোলন করে বন্দর কার্যক্রম অচল করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, যেহেতু দেশে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখন নেওয়া উচিত নয়। একটি রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। মেয়াদের শেষ প্রান্তে এসে চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের অতি আগ্রহ প্রশ্নের জন্ম দিয়েছে। এর ফলে নানামুখী ক্ষতির মুখে পড়েছে দেশ। সরকারের উচিত, একগুঁয়েমি থেকে বের হয়ে আসা। পুরো বিষয়টি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া। মনে রাখতে হবে, চট্টগ্রাম বন্দর না বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












