বদ নযর বা কুদৃষ্টি এবং তার শরয়ী আহকাম (৪)
পরহেজগার-মুত্তাক্বী লোকেরও বদ নযর লাগতে পারে:
বদ লোকদের যেমন বদ নযর লাগতে পারে তেমনি পরহেজগার-মুত্তাক্বী লোক, উনাদের অজান্তে উনাদের বদ নযর লাগতে পারে। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حضرت مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ: اعْتَلَّ أَبِي سَهْلِ بْنِ حُنَيْفٍ، فَنَزَعَ جُبَّةً كَانَتْ عَلَيْهِ وَعَامِرُ بْنُ رَبِيعَةَ يَنْظُرُ، وَكَانَ سَهْلٌ رَجُلاً أَبْيَضَ حَسَنَ الْجِلْدِ، فَقَالَ لَهُ عَامِرٌ: مَا رَأَيْتُ كَالْيَوْمِ وَلاَ عَذْرَاءَ، فَوُعِكَ سَهْلٌ مَكَانَهُ، فَاشْتَدَّ وَعْكُهُ، فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ أَنَّ سَهْلاً وُعِكَ وَأَنَّهُ غَيْرُ قَادِرٍ أَنْ يَرْفَعَ رَأْسَهُ يَا رَسُولَ اللهِ، فَأَتَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ سَهْلٌ بِالَّذِي كَانَ مِنْ شَأْنِ عَامِرٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلاَمَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهَ؟ فِي حَدِيثِ الْحَارِثِ أَلاَ بَرَّكْتَ؟ إِنَّ الْعَيْنَ حَقٌّ، تَوَضَّأْ فَرَاحَ سَهْلٌ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِهِ بَأْسٌ
অর্থ: হযরত মুহম্মদ ইবনে আবূ উমামা ইবনে সাহ্ল ইবনে হুনাইফ রহমতুল্লাহি আলাইহি। তিনি উনার সম্মানিত পিতা হযরত আবূ উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বলতে শুনেছেন। তিনি বলেন, একদিন আমার সম্মানিত পিতা হযরত সাহ্ল ইবনে হুনাইফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একটি ঝর্ণাধারায় গোসল করতে গেলেন। যখন তিনি জামা মুবারক খুললেন তখন সাইয়্যিদুনা হযরত আমির ইবনে রবীয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে দেখে ফেলেন। উল্লেখ্য যে, সাইয়্যিদুনা হযরত সাহ্ল ইবনে হুনাইফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন অত্যন্ত খুবছূরত চেহারা মুবারকের অধিকারী। বদরী ছাহাবী সাইয়্যিদুনা হযরত আমির ইবনে রবীয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে দেখতে পেয়ে বললেন, এতো সুন্দর চেহারা মুবারকের অধিকারী আমি জীবনে কাউকে দেখিনি। এমনকি কোন কুমারী মেয়ের চেহারাও এতো সুন্দর নয়। সাইয়্যিদুনা হযরত আমির ইবনে রবীয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এ কথা বলার সাথে সাথে সাইয়্যিদুনা হযরত সাহ্ল ইবনে হুনাইফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সেখানে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। উনার শরীর মুবারকে জ্বর চলে আসলো। তিনি জ্বরের প্রকোপে ছটফট করতে লাগলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এই অবস্থা জানানো হলো। খবর পেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে দেখতে আসলেন। সাইয়্যিদুনা হযরত সাহ্ল ইবনে হুনাইফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হঠাৎ এমনটি হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি পুরো ঘটনা খুলে বললেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আমির ইবনে রবীয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে লক্ষ করে ইরশাদ মুবারক করলেন, আপনারা কেন আপনাদের ভাইকে বদ নযর দিয়ে হত্যা করছেন? আপনি যখন উনাকে দেখলেন তখন বরকতের জন্য দোয়া করলেন না কেন? নিশ্চয়ই বদ নযর সত্য তথা তার প্রভাব আছে। অর্থাৎ দোয়া করলে বদ নযর লাগতো না। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আমির ইবনে রবীয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, সাইয়্যিদুনা হযরত সাহ্ল ইবনে হুনাইফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সুস্থতার জন্য ওযু করুন। সাইয়্যিদুনা হযরত আমির ইবনে রবীয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ওযু করলেন। তারপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ মুবারকে সেই ওযুর পানি সাইয়্যিদুনা হযরত সাহ্ল ইবনে হুনাইফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শরীর মুবারকে ঢেলে দিলেন। মহান আল্লাহ পাক উনার রহমতে তিনি সুস্থ হয়ে উঠলেন। (মুয়াত্তা ইমাম মালিক-১৬৮১, রুকইয়াহ্-৭৪)
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
a
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।