শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বদ নযর বা কুদৃষ্টি এবং তার শরয়ী আহকাম (১)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, রাত ২:০৬
বদ নযর বা কুদৃষ্টি এবং তার শরয়ী আহকাম (১)

মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বিশেষত উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সর্বশ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্যই উনাদের সৃষ্টি। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ.
অর্থ: তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য মনোনীত করা হয়েছে। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১০)
উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সকলের কল্যাণকামী হবেন, উনাদের দ্বারা কারো কোন ক্ষতি সাধিত হবে না- এটাই স্বাভাবিক।
তবে উনাদের মধ্যে কিছু মানুষ আছে, যারা সেই লক্ষ- উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে। তারা অন্যের সুখ-স্বাচ্ছন্দে ঈর্ষান্বিত হয়। পরের ভালো তারা সহ্য করতে পারে না। কখনো তারা স্বেচ্ছায় কারো প্রতি বদ দৃষ্টি দেয়। কখনো বা তাদের অজান্তে তাদের বদ নযর অন্যের উপর পড়ে যায়। ফলে তাদের কুদৃষ্টির দ্বারা উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষতিগ্রস্থ হন। তাদের বদ নযর, হিংসা-বিদ্বেষ, যাদু-টোনার কারণে মানুষ, জ্বিন, পশু-পাখি, গাছ-পালা, তরু-লতা, ক্ষেত-খামার অফুরন্ত ক্ষতির সম্মুখীন হয়। সাথে সাথে নানা ধরনের অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাত ঘটে থাকে। তাদের সু-নযর কু-নযরে পরিণত হয়।
মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ النَّظْرَةَ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ.
অর্থ: নিশ্চয়ই বদ নযর বা কুদৃষ্টি হচ্ছে শয়তানের একটি বিষাক্ত তীর। (আল মুস্তাদরাক লিল হাকিম, আল মু’জামুল কবীর লিত তবারানী ইত্যাদি)
নযর বা দৃষ্টির দ্বারা যখন কারো ক্ষতি সাধিত হয় কিংবা ক্ষতি সাধনের উদ্দেশ্যে কারো প্রতি নযর দেয়া হয় তখন তাকে বদ নযর বা কুদৃষ্টি বলে। জ্বীন-ইনসান সকল সৃষ্টির বদ নযর বা কুদৃষ্টির প্রভাব (তা’ছীর) আছে। কারো বেশী, কারো কম। এমন কিছু জ্বীন ও ইনসান (মানুষ) আছে যাদের বদ নযর বা কুদৃষ্টির ফলে মানুষ এতই প্রভাবিত হয় যে, শেষ পর্যন্ত তাকে কবরে যেতে হয়। পশু-পাখিদের উপর পড়ে গেলে সেই পশু-পাখি মারা যায়। গাছ-পালা, ক্ষেত-খামারের উপর পড়ে গেলে, ফল ও ফসল নষ্ট হয়ে যায়।
কখনো নিজের বদ নযর নিজের উপরই প্রভাব বিস্তার করে, নিজেরই ক্ষতি সাধন করে। আবার কখনো বা নিজের সন্তান-সন্ততির উপর বদ নযর বা কুদৃষ্টি পড়ে সন্তান-সন্ততির ক্ষতি সাধন করে। তারা নানা রোগ ব্যাধির সম্মুখীন হয়। কখনো অন্যের উপর পড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মানুষিক কিংবা শারীরিক রোগের সৃষ্টি হয়।
কখনো বা পরহেযগার, মুত্তাকী ব্যক্তিগণের বদ নযর বা কুদৃষ্টির প্রভাব বা তা’ছীর দ্বারা ক্ষতি সাধিত হয়। কেউ বা স্বেচ্ছায় কারো উপর কুদৃষ্টি দেয় আবার কখনো বা অজান্তে কারো উপর অনাকাঙ্খিত অবস্থার সৃষ্টি করে। ফলে মানুষ, পশু-পাখি, গাছ-পালা, তরু-লতা, ক্ষেত-খামারের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়। তাদের মধ্যে অসুস্থতা দেখা দেয়।
অবশ্য জ্বীনদেরও কখনো বদ নযর বা কুদৃষ্টি কারো উপর পড়ে যেতে পারে। তখনও সংশ্লিষ্ট ব্যক্তি মানুষিক কিংবা শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে যায়। তাই তো বদ নযর বা কুদৃষ্টি সম্পর্কিত ইলিম বা জ্ঞান হাছিল করা আবশ্যক।
আমরা আলোচ্য নিবন্ধে, বদ নযর কি? বদ নযর কাকে বলে? বদ নযর কখন ও কিভাবে পড়তে পারে? কার উপর পড়তে পারে? তার রূপরেখা কি? বদ নযর থেকে মুক্তির উপায় কি? যাদের বদ নযর ক্ষতিসাধন করে তাদের হুকুম ও করণীয় কি? ইত্যাদি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফের আলোকে স্বল্প পরিসরে আলোচনা করবো ইনশাআল্লাহ!
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে