বঙ্গোপসাগর-কর্ণফুলীর মোহনায় শিল্পবিপ্লবের সম্ভাবনা, হবে লাখো কর্মসংস্থান
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারায় দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা চায়না ইকোনমিক জোন (সিইআইজেড) প্রকল্পে আবারও আশার সঞ্চার হয়েছে। প্রায় এক দশক ধরে ঝুলে থাকা ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্পের জট অবশেষে কাটতে যাচ্ছে।
কর্ণফুলী নদীর উত্তরে বঙ্গোপসাগরের পূর্ব তীরে মোহনায় আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। যা বঙ্গবন্ধু টানেল থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত।
প্রকল্পের নথিতে বলা হয়েছে, অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) ঋণ থেকে ২ হাজার ৪৬৭ কোটি টাকা অর্থায়ন করা হবে। আর প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।
কার্যবিবরণীতে বলা হয়েছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হবে। এ প্রকল্পের আওতায় ১ হাজার ২৩৫ মিটার দীর্ঘ জেটি লিংক রোড ও ৩৩০ মিটার সেতু, ১ হাজার ১৮১ মিটার দীর্ঘ চার লেন সড়ক, দৈনিক ২ কোটি ৫০ লাখ লিটার সক্ষমতার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার বহুমুখী জেটি, গ্যাস সরবরাহ অবকাঠামো, বিদ্যুৎ উপকেন্দ্র ও ট্রান্সমিশন লাইন, পানি সংরক্ষণাগার এবং ১২ কিলোমিটার দীর্ঘ বাউন্ডারি ওয়াল নির্মিত হবে।
প্রকল্পের লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, সরকারের প্রত্যাশা প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত এক লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। পরোক্ষভাবে আরও প্রায় চার লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে প্রায় ৫০ কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনা রয়েছে।
বেজা ও প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ের মধ্যেই প্রকল্পটির ডেভেলপার চুক্তি স্বাক্ষর হতে পারে। এর মাধ্যমে প্রায় এক দশক ধরে ঝুলে থাকা এ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে প্রস্তাবিত এ শিল্পাঞ্চলে প্রাথমিকভাবে ৫০ কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হতে পারে। একই সঙ্গে এখানে ৫৩ হাজার থেকে এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এদিকে নির্বাচিত নতুন সরকার আসায় প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারার চায়না ইকোনমিক জোন চালুর লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কাজ এগিয়ে নিচ্ছে।
এদিকে কেইপিজেড, নতুন সম্ভাবনা চায়না ইকোনমিক জোন ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে আবাসন খাতে বিনিয়োগ বাড়ছে। এর মধ্যে বিনিয়োগ করেছে আবাসন প্রতিষ্ঠান সিপিডিএল। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারাকে আধুনিক ও পরিকল্পিত উপশহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও আবাসন প্রতিষ্ঠান সিপিডিএল পরিবারের মধ্যে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আনোয়ারায় বাস্তবায়নাধীন সিপিডিএলের মেগা প্রকল্প ‘সিপিডিএল অনিন্দ্যনগর’-এর মাস্টার প্ল্যান উপস্থাপন করা হয়। বৈঠকে ‘ওয়ান সিটি, টু টাউন’ ধারণার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধারণার মূল লক্ষ্য কর্ণফুলী নদীর দুই তীরকে সমানভাবে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ নগর কাঠামোয় রূপান্তর করা।
সংশ্লিষ্টরা জানান, ‘সিপিডিএল অনিন্দ্যনগর’ শুধু একটি আবাসন প্রকল্প নয়; বরং আবাসিক ও বাণিজ্যিক সুবিধার সমন্বয়ে এটি একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা হবে। নগর পরিকল্পনাবিদদের মতে, সিডিএ ও সিপিডিএলের এই সমন্বিত উদ্যোগ চট্টগ্রামের দক্ষিণ পাড়ের অর্থনৈতিক ও সামাজিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












