বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উঠলেই বেড়ে যায় ওজন!
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মেঘনা ও দাউদকান্দি সেতুতে মাপা ট্রাকসহ মালামালের ওজন বঙ্গবন্ধু সেতুর ওয়েট স্কেলে এসে বেড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে আর্থিক ক্ষতিসহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে ট্রাকচালকদের।
জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের ওয়েট স্কেলে ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার ট্রাকের ওজন পরিমাপ করা হয়। বাড়তি ওজন বহনকারী প্রতিটি ট্রাকের পুনরায় স্কেল বাবদ স্লিপে নেওয়া হয় ৫০ টাকা। আর বাড়তি পণ্য অন্য ট্রাকে করে সেতু পার করে নিতে গুনতে হয় সাত হাজার টাকা। বিষয়টি নিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন ট্রাকচালকরা।
এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে ওজন না আসা ট্রাকের কোনো ফি নেওয়া হয় না। তবে ট্রাকগুলো প্রায় দুই কিলোমিটার ঘুরে এসে ফের ওজন করাতে গিয়ে ভোগান্তিতে পড়েন চালকরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ট্রাকচালক হযরত আলী বলেন, মেঘনা ও দাউদকান্দি সেতুর ওয়েট স্কেলের থেকে বঙ্গবন্ধু সেতুর ওয়েট স্কেলের মাপে সবসময় এক থেকে দেড় টন ওজন বেশি দেখায়। এ কারণে ২২ টন মাল নিয়েও সঠিক পরিমাপের জন্য আমাদের দুই তিনবার অতিরিক্ত ঘুরতে হচ্ছে। স্লিপের মাধ্যমে কর্তৃপক্ষ প্রতিবার ৫০ টাকা নিলেও আমাদের ঘুরতে গিয়ে তেল খরচ হচ্ছে প্রায় হাজার টাকা। এছাড়া ২২ টনের অধিক হলে বাড়তি মাল সাত হাজার টাকায় অন্য গাড়িতে সেতুর পশ্চিমপাড়ে নিতে হচ্ছে।
আরেক ট্রাকচালক মুহম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, চালক, হেলপার ও ট্রাকের ওজনসহ মোট ২১ টন ৯৮০ কেজি ওজন নিয়ে আমি চট্টগ্রাম থেকে রওয়ানা দিই। যাবো রংপুর। ছয় চাকার গাড়িতে ২২ টন ওজন পরিবহনের অনুমতি রয়েছে আমাদের। সেখানে ২০ কেজি ওজন কম নিয়েই আমি যাত্রা শুরু করি। তবে বঙ্গবন্ধু সেতুর ওয়েট স্কেলে এসে আমার ট্রাকসহ মালামালের ওজন বেড়েছে আরও ৩০০ কেজি। এ কারণে আমাকে স্লিপের ৫০ টাকা জরিমানা দিয়ে সঠিক পরিমাপ পেতে চারবার ঘুরতে হয়েছে।
এদিকে, চালকদের অভিযোগের বিষয় জানতে চাইলে ওয়েট স্কেলের দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিপো ম্যানেজাররা ওজনের সঠিক তথ্য না দেওয়ায় সেতুর ওয়েট স্কেলে বাড়তি ওজনের ঝামেলায় পড়ছেন চালকরা। এছাড়া সেতুর নির্ধারিত স্পিড তিন থেকে আট কিলোমিটার গতির অধিক গতিতে পারাপারের প্রবণতাসহ চালকরা ওজন ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করছেন। এরইমধ্যে বেশ কয়েকজন ডিপো ম্যানেজারকে চালকদের ওজনের সঠিক তথ্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












