ফের বেঁকে গেল সেই রেললাইন, দেয়া হচ্ছে কচুরিপানা
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
বি-বাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে আবারও একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে গেছে। ফলে ওই আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পৌনে ১০টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলীর দাড়িয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে লাইনটি বেঁকে যায়। এতে করে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ইতিমধ্যে বাঁকা লাইন সোজা করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দেখা গেছে, বাঁকা লাইনে কচুরিপানা দিয়ে শীতল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পাশের নালা থেকে বালতি ও মগ দিয়ে পানি ঢালা হচ্ছে।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান আহমেদ তারেক জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। লাইন সোজা করতে কাজ শুরু হয়েছে।
বি-বাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, প্রচন্ড গরমে লাইন বাঁকা হয়ে যায়। লাইনটি ঠান্ডা করতে কচুরিপানা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার দিন মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপে বি-বাড়িয়ার সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, দুই দিন পর গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে যেখানে রেল লাইন অবস্থিত, সেখানে তাপমাত্রা অনুভূত হয় আরও বেশি। ঈদের আগে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ছুঁই ছুঁই বা তার চেয়ে বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)