ফের টানা পতনে শেয়ারবাজার, কমেছে লেনদেনের গতি
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
তিন কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে ফের টানা দরপতন দেখা দিয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবারও (২৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক কমেছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। সূচকের পতন হলেও সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হয়। এতে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে দুই হাজার ৬৫৮ কোটি টাকা। আর প্রধান মূল্যসূচক কমে ৬০.৫১ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী থাকে শেয়ারবাজার। কিন্তু চতুর্থ কার্যদিবস বুধবার আবার দরপতন হয়।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। ফের বাজারটিতে লেনদেন তিনশো কোটি টাকার ঘরে নেমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ২৬ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১৩ কোটি ১ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫৬ কোটি ৭৫ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কয়েক কোটি টাকার খাদ্যশস্য আত্মসাৎ, ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর ৪ প্যাকেজের নির্মাণ চুক্তি সই
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাজ শেষ হওয়ার আগেই ১০ কোটির বিল ডিএনসিসির
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘শ্রমিক প্রতিনিধিদের নাম পেলে দুই দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট’
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত -রিজভী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেয়ার পরিণতি ভোগ করতে হবে’
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা না গেলে শুধু হাসপাতাল করে লাভ নেই’
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন -বাণিজ্যমন্ত্রী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাঁশের তৈরি মাচানে লতার ফাঁকে ঝুলছে ঝিঙে। পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকার একটি কৃষিজমি থেকে তোলা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












