ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি বৈঠকে যোগ দেবে বাংলাদেশ
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে এই ইস্যুতে ওআইসির ডাকা বৈঠকে যোগ দিচ্ছে ঢাকা। আগামী ১৮ অক্টোবর সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
এ বিষয়ে পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আমরা ওআইসি মিটিংয়ে যাচ্ছি। সেটাতে আমরা যোগ দেব বলে উনি (রাষ্ট্রদূত) আলোচনা করতে আসেন। সৌদি প্রিন্স আমাদের দাওয়াত দিয়েছেন ওআইসির পক্ষ থেকে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনের রাষ্ট্রদূত কিছু আপডেট দিয়েছেন। সম্প্রতি কিছু মিডিয়ায় হামাস সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে শিশুদের গলা কাটার অভিযোগও এসেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এগুলোর কোনো প্রমাণ কেউ দিতে পারেনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিন ইস্যুতে ওআইসির ডাকা বৈঠকে যাচ্ছে বাংলাদেশ। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত জানিয়ে তিনি বলেন, গাজা অবরোধ সফল হবে কি না সন্দেহ। কিছু লোকের জন্য সমষ্টিগত শাস্তি দেয়া, গ্রহণযোগ্য হতে পারে না। পানি, ওষুধ, খাবার বন্ধ করা- এগুলো মানবাধিকার লঙ্ঘন।
দ্বি-রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা চাই না বিশ্বে আর কোনো শরণার্থী বাড়ুক।
এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এই অঞ্চলে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান এবং স্থায়ী শান্তির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) রেজল্যুশনের ভিত্তিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে কাজ করার আহ্বানও জানায় ঢাকা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।