ফিলিস্তিনে ‘জাতিবিদ্বেষী’ ব্যবস্থা বাস্তবায়ন করছে ইসরায়েল, স্বীকারোক্তি মোসাদের সাবেক প্রধানের
, ২২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ রবি’ ১৩৯১ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান স্বীকার করেছে যে, তাঁর দেশ ফিলিস্তিন বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে বহুল প্রচলিত ‘জাতিবিদ্বেষী’ ব্যবস্থা বাস্তবায়ন করছে। বুধবার এক সাক্ষাৎকারে মোসাদের সাবেক প্রধান তামির পার্দো এ কথা বলেছে।
তামির পার্দো ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৬ সাল পর্যন্ত মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। তামিরই ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা, যে জনসমক্ষে স্বীকার করে নিলো ইসরায়েল রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনে জাতিবিদ্বেষী ব্যবস্থা বাস্তবায়ন করছে। সে মূলত এ সময় দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ করত, সে বিষয়টিকে সামনে এনে এই তুলনা দেয়।
তামির পার্দো বলে, ‘এখানেও একটি বর্ণবাদী তথা জাতিবিদ্বেষী রাষ্ট্র রয়েছে। ’ সে আরও বলে, ‘এই অঞ্চলে দুজন মানুষকে দুটি পৃথক আইন দিয়ে বিচার করা হয়। এমনটা কেবল একটি বর্ণবাদী বা জাতিবিদ্বেষী রাষ্ট্রেই হতে পারে। ’
ইসরায়েলে ক্রমেই তামির পার্দোর মতো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সংখ্যা বাড়ছে, যাঁরা ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে কথা বলছে। তবে এই সংখ্যা এখনো উল্লেখযোগ্য না হলেও তাঁদের ক্রমবর্ধমান সংখ্যা আন্তর্জাতিক পরিম-লে ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে আরও বেশি জোরালো আওয়াজ তুলছে। তবে অন্যান্য অবসরপ্রাপ্ত ইসরায়েলির তুলনায় তামিরের পদমর্যাদার কারণে তাঁর মন্তব্যের গুরুত্ব অনেক বেশি। কোনো সন্দেহ নেই, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকা ইসরায়েলি প্রশাসন এই মন্তব্যের পর নড়েচড়ে বসবে।
তামিরকে জিজ্ঞেস করা হয়েছিল, তামির যখন ২০১১ থেকে ২০১৬ সালে মোসাদের প্রধান ছিলো, তখনো কি এই একই অবস্থানে ছিলো? জবাবে তামির বলে, আমি বিশ্বাস করতাম যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করলেও এর চেয়েও ফিলিস্তিনিদের ইস্যুটি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তামির আরও জানায়, সে মোসাদের প্রধান থাকার সময় নেতানিয়াহুকে বারবার সতর্ক করেছে যে, হয় নেতানিয়াহুকে ইসরায়েলের সীমান্ত নির্ধারণ করতে হবে, নইলে ইহুদিদের জন্য যে রাষ্ট্র রয়েছে তা হুমকির মুখে পড়বে। সে বলে, ‘আমি বলেছিলাম, ‘ইসরায়েলকে নির্ধারণ করতে হবে সে কি চায়। সে কি এমন একটি দেশ হয়ে থাকতে চায়, যার কোনো নির্দিষ্ট সীমান্ত বা সীমারেখা নেই?’
এদিকে তামিরের এমন মন্তব্যের পর বেশ চটেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তাঁরা বলেছে, এই মন্তব্যের জন্য তামিরের লজ্জিত হওয়া উচিত। দলটি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল এবং ইসরায়েলের সশস্ত্র বাহিনীকে রক্ষার বদলে অপমানিত করেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












