ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্য-আয়ারল্যান্ড-কানাডায় বিক্ষোভ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে নতুন করে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডায়। এসব বিক্ষোভে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের দাবি জানানো হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স, বিবিসি ও আল জাজিরা।
বিবিসি বলছে, শনিবার হাজার হাজার ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী রাজধানী শহর লন্ডন এবং ম্যানচেস্টারসহ যুক্তরাজ্য জুড়ে রাস্তায় নেমেছেন। এর মধ্যে লন্ডনে বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউস থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।
রয়টার্স বলছে, হাজার হাজার ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে মিছিল করেছেন। এ সময় তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানান।
এসময় ইসরায়েলকে সমর্থন করার জন্য ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সরকারকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা স্লোগান দেন।
বেলাল স্টিতান নামে ২২ বছর বয়সী এক শিক্ষার্থী শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন। এসময় তিনি গাজায় তার আত্মীয়দের জন্য ভীত বলেও জানান। ‘গাজায় কেউই ঠিক নেই। আমার পরিবার সবাই গাজায় আছে এবং তাদের কেউই ঠিক নেই।’
২৯ বছর বয়সী ফার্মাসিস্ট আসমত মালিক বলেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর যে নিপীড়ন চলছে তা দেখে মানুষ ক্ষুব্ধ।
হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে আগেই। নিহতদের মধ্যে বহু সেনা সদস্যও রয়েছে। এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ইসরায়েলি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।