আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে ইসমাইল হানিয়ার সাক্ষাৎ
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা করে যাবে ইরান -সর্বোচ্চ নেতা
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাদিস ১৩৯১ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ নীতিগত কারণে ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি সংগঠনগুলোকে সহযোগিতা করে যাবে। সম্প্রতি গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন।
ইসমাইল হানিয়া বর্তমানে কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের দায়িত্বে রয়েছেন। গাজায় সন্ত্রাসী ইসরাইলি আগ্রাসনের মধ্যেই গত সপ্তাহে তিনি তেহরান সফরে এসে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
গত শনিবার ওই সাক্ষাতের খবর প্রকাশিত হলেও সেখানে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে সেকথা জানানো হয়নি। তবে রোববার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ওই সাক্ষাতের কিছু বিষয়বস্তু প্রকাশ করেছে।
ইরনায় প্রকাশিত খবর অনুযায়ী, সাক্ষাতে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইহুদিবাদীদের প্রতিহত করার কাজে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলোকে সহযোগিতা করা ইরানের স্থায়ী নীতি।”
তিনি আরো বলেন, গাজার বিরুদ্ধে চলমান পাশবিক হামলায় ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের সরাসরি সাহায্য পাচ্ছে। সর্বোচ্চ নেতার ভাষায়, “গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল সরকারের অপরাধযজ্ঞে মার্কিন যুক্তরাষ্ট্র ও সুনির্দিষ্ট কিছু পশ্চিমা সরকার সহযোগিতা করছে।”
সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতাকে গাজা যুদ্ধের সর্বশেষ খবরাখবর, অবরুদ্ধ ওই উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের স্বরূপ এবং পশ্চিম তীর পরিস্থিতি ব্যাখ্যা করেন ইসমাইল হানিয়া।
হামাসের পলিটব্যুরো সদস্য এবং লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান শনিবার প্রথম আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে ইসমাইল হানিয়ার সাক্ষাতের খবর প্রকাশ করেছিলেন। হামদানের বরাত দিয়ে লেবানন-ভিত্তিক আল-মায়াদিন চ্যানেল জানিয়েছিল, হানিয়া বৃহস্পতিবার ইরান সফর করে আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।
হামাসের পলিটব্যুরো প্রধান ও সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া এর আগে গত জুন মাসে সর্বশেষ ইরান সফর করেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












