ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফিলিস্তিনি গ্রাম সাররায় হামলা চালিয়েছে শত শত ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারী (সেটলার)। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীরা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থাপনা ও সম্পত্তি ভাঙচুর এবং গ্রামবাসীর ওপর শারীরিক হামলা চালায়। গত জুমুয়াবার এই হামলা ও ভাঙচুর হয়।
অধিকৃত পশ্চিম তীরের এই গ্রামে দখলদারদের হামলার ফলে কয়েকটি পরিবার নিরাপত্তার খোঁজে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
বাসিন্দাদের ভাষ্য, অন্তত দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া আগুনের ধোঁয়ায় শ^াসরোধজনিত সমস্যায় ভুগেছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের বাসিন্দারাও হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেন এবং আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে তাদের মুখোমুখি হন।
এর আগে নাবলুস এলাকায় তেল শহরে প্রাণঘাতী হামলার পর থেকে বসতি স্থাপনকারীরা ধারাবাহিকভাবে বিভিন্ন হামলা চালিয়ে আসছে। সাররা গ্রামে এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ। সাররার বাসিন্দা মোহাম্মদ তুরাবি জানান, সেটলাররা তার বাড়িতে পাথর ও পেট্রোলবোমা (মলোটভ ককটেল) নিক্ষেপ করলে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে পড়েন।
হামলায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়ির আঙিনা, একটি গাড়ি ও ভবনের নিচতলা আগুনে পুড়ে যায়। বাড়ির মালিক তুরাবি জানান, হামলার সময় তার পরিবার নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। তার অভিযোগ, শত শত ইসরায়েলি সেটলার পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলা চালায়।
দখলদারদের সামরিক যানের সামনে এভাবেই মুখোমুখি অবস্থানে থেকেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন বীর যোদ্ধারা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)