ইসরাইলী সন্ত্রাসীপনা:
ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা, পোড়া লাশ উদ্ধার
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার একটি হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বিশ্ব সন্ত্রাসী ইসরাইল। এতে তাঁবুটিতে আগুন লেগে গেলে জীবন্ত পুড়ে শহীদ হয়েছেন অন্তত ১০ জন ফিলিস্তিনি মুসলিম। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সেখানে গতকাল সোমবার (১৪ অক্টোবর) ভোরে এই হামলা চালানো হয়।
স্থানটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এরমধ্যে উদ্ধারকারীরা তাঁবুতে থাকা ফিলিস্তিনিদের বাঁচাতে প্রাণান্ত চেষ্টা করছেন।
জ্বলন্ত তাঁবু থেকে অনেকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া একজন ওম আহমদ রাদি গণমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘আমরা প্রচ- ধোঁয়া ও আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে জেগে উঠলাম। দেখলাম, তাঁবুর উপর থেকে জ্বলন্ত টুকরোগুলো কোণায় কোণায় ছড়িয়ে পড়ছে। আল-আকসা হাসপাতালের পেছনে, যেখানে আমরা থাকি, সেখানকার তাঁবুতে এবং তাঁবুর বাইরের বিস্ফোরণগুলো আমাদের আতঙ্কিত করে তুলেছিল।’
ওম আরও বলেন, ‘ফায়ার ট্রাক এখানে আসতে পারেনি। অগ্নিদগ্ধ ও পোড়া লাশ ছড়িয়ে ছিল এখানে সেখানে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণও বাড়ছিল। আমরা সবচেয়ে ভয়ংকর এবং নৃশংস রাত প্রত্যক্ষ করেছি।’
গাজার মিডিয়া অফিস জানায়, এই বছর সপ্তমবারের মতো বিশ্বসন্ত্রাসী ইসরাইল আল-আকসা হাসপাতালের ভেতরে হামলা চালালো। গত কয়েক সপ্তাহের মধ্যে এটি তৃতীয়বার চালানো হামলা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ২০ থেকে ৩০টি তাঁবু সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)