ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলো টিউলিপ-রুশনারা
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্ট সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’- কে কথিত ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আওতায় এরই মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পার্লামেন্টের তথ্য অনুযায়ী, গত বুধবার হাউস অব কমন্সে বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৩৮৫ জন এমপি, আর বিপক্ষে ভোট দেয় ২৬ জন। প্রস্তাবের পক্ষে ভোট দেয়া এমপিদের মধ্যে অন্তত মুসলিম, যাদের মধ্যে দুজন ব্রিটিশ-বাংলাদেশি।
প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘একটি রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, প্রতিবাদের অংশ হিসেবে সম্পত্তির ক্ষতি ঘটানো- যদি তা মানুষ হত্যা বা আঘাতের উদ্দেশ্যে না হয়- তবে তাকে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যায় না।’
যুক্তরাজ্যের পার্লামেন্টে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে বেথনাল গ্রিন ও স্টেপনি আসনের রুশনারা আলী। আরেকজন হলো হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের এমপি টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ।
নিষেধাজ্ঞার বিপক্ষে ভোট দিয়েছে পপলার ও লাইমহাউস আসনের স্বতন্ত্র এমপি আপসানা বেগম।
ভোটে অংশ নেয়নি বা ভোট রেকর্ড হয়নি ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টন আসনের লেবার পার্টির এমপি লেখক ও সমাজবিজ্ঞানী রুপা হক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)