প্রাণীর ছবি তোলা, আঁকা রাখা হারাম, যা লা’নতগ্রস্ত ও জাহান্নামী হওয়ার কারণ।
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (২)
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইলেকট্রনিক ডিভাইসের বায়োমেট্রিক শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়ার সুবিধা ও অন্যান্য প্রক্রিয়াসমূহের অসুবিধা:
‘বায়োমেট্রিক’ শব্দ দ্বারা বোঝানো হয় মানুষের বিভিন্ন বিশেষায়িত শারীরিক বৈশিষ্ট্যকে, যার দ্বারা কোন ব্যক্তিকে অন্যান্য ব্যক্তি হতে আলাদা করে শনাক্ত করা সম্ভবপর হয়। যেমন মানুষের চেহারা, কণ্ঠস্বর, স্বাক্ষর, ডিএনএ প্রোফাইল, চোখের রেটিনা, চোখের আইরিস, ফিঙ্গারপ্রিন্ট প্রভৃতি। এসব শনাক্তকরণ প্রক্রিয়ার সবগুলোর মধ্যেই নানা ধরণের ত্রুটি ও অসুবিধা বিদ্যমান কেবলমাত্র ফিঙ্গারপ্রিন্ট বাদে। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। নিকট অতীতে মোবাইল ও ল্যাপটপে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ক্যামেরা দ্বারা চেহারা শনাক্তকরণ ও Voice Recognition বা কণ্ঠস্বর শনাক্তকরণের ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো খুব একটা জনপ্রিয় হয়নি। কারণ চেহারা শনাক্তকরণের জন্য যে ক্যামেরা ব্যবহার করা হতো, সেটি অল্প আলোতে ঠিকমতো কাজ করত না। আবার দাড়ি-গোঁফের বৃদ্ধিজনিত কারণে চেহারার পরিবর্তন হলে কম্পিউটার ও স্মার্টফোনের সফটওয়্যার ঠিকমতো চেহারা শনাক্ত করতে পারে না।
কণ্ঠস্বর শনাক্তকরণও একটি অসুবিধাজনক প্রক্রিয়া ছিল। কারণ কণ্ঠস্বরের ওঠানামা বা অসুস্থতার কারণে কণ্ঠস্বরের পরিবর্তন হলে সেটি যন্ত্রের পক্ষে বোঝা সম্ভব হয় না। কারো কণ্ঠস্বর রেকর্ড করে সেটি দিয়ে অন্য কারো কম্পিউটার বা স্মার্টফোন আনলক করে গোপনীয় তথ্য চুরি করার ঝুঁকি এই প্রক্রিয়ায় থেকে যায়। কারণ কম্পিউটারের পক্ষে শনাক্ত করা সম্ভব হবে না যে, কণ্ঠটি রেকর্ড করা না আসল ব্যক্তির। যেহেতু কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি নেই, তাকে যেভাবে প্রোগ্রাম করা হয় সে সেভাবেই কাজ করে থাকে।
সে তুলনায় ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণের প্রক্রিয়াটি অনেক বেশি দ্রুত, ঝামেলাহীন, ঝুঁকির সম্ভাবনা নেই এবং স্বল্পমূল্যে ব্যবহারের উপযুক্ত। বিশেষ করে মোবাইল ডিভাইস আনলক করার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিন-দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর একটি মূল কারণ হলো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোবাইল ফোনে সহজে স্থাপনযোগ্য। ফিঙ্গারপ্রিন্টের বৈশিষ্ট্যের কারণে এর দ্রুততা এবং Accuracy অত্যন্ত বেশি, যা ছবি বা কণ্ঠস্বর দ্বারা সম্ভবপর নয়। ছবির ক্ষেত্রে দেখা যায় যে, ফ্রন্ট ক্যামেরার সামনে চেহারাটি ঠিকমতো রাখতে পারলে তবেই ক্যামেরার পক্ষে চেহারা শনাক্ত করা সম্ভব হয়, অন্যথায় সম্ভব হয় না। যার ফলে বারবার একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে হয়। কণ্ঠস্বরের ক্ষেত্রেও দেখা যায়, মোবাইল ডিভাইস আনলক করতে বারবার ব্যবহারকারীকে চেষ্টা করতে হয়।
কারণ বিভিন্ন সময়ে কণ্ঠস্বরের উঠানামার কারণে যন্ত্রের পক্ষে দ্রুত শনাক্ত করা সম্ভব হয় না।
কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে এমনটি হয় না। মোবাইল ডিভাইসের সেন্সরের উপর যেভাবেই আঙ্গুল রাখা হোক না কেন, অতিদ্রুত স্মার্টফোনের পক্ষে (০.৩ সেকেন্ড) ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ শনাক্ত করা সম্ভবপর হয়। এই প্রক্রিয়ার Accuracy অত্যন্ত বেশি, যে কারণে প্রথম চেষ্টাতেই মোবাইল ডিভাইসের পক্ষে ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ শনাক্ত করে ফেলা সম্ভব হয়। ছবি বা কণ্ঠস্বর প্রক্রিয়ার মতো এতে ব্যবহারকারীকে বারবার ফোন আনলক করার চেষ্টা করতে হয় না। সবকিছু মিলিয়ে পিন, পাসওয়ার্ড ও প্যাটার্ন লকসহ যত প্রক্রিয়া আছে মোবাইল ফোনের security বা নিরাপত্তার জন্য, সেগুলোর তুলনায় ফিঙ্গারপ্রিন্ট আনলক অনেক বেশি সুবিধাজনক ও দ্রুত হওয়ায় বর্তমানে এই প্রক্রিয়াই অধিকাংশ স্মার্টফোন ইউজার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে।
-গোলাম মুর্শিদ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












