ফল প্রকাশের এক মাস পর ‘জালিয়াতি’র অভিযোগ, অনিশ্চয়তায় ১৪ হাজার প্রার্থী!
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশের প্রায় দেড় মাস পর ‘জালিয়াতি’ ও ‘অনিয়মের’ অভিযোগ উঠেছে। খোদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ইঙ্গিত দিয়েছেন যে, তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিললে পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করা হতে পারে। নিয়োগের চূড়ান্ত ধাপে এসে এমন অনিশ্চয়তার মুখে পড়েছেন পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজারেরও বেশি প্রার্থী, যারা বর্তমানে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশের এত দীর্ঘ সময় পর কেন অনিয়মের অভিযোগ সামনে এলো, সেই প্রশ্নও তুলছেন তারা।
অন্যদিকে, এই বৃহৎ নিয়োগ কার্যক্রমের দায়িত্বে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-ও বিষয়টি নিয়ে নীরব রয়েছে। ফল প্রকাশের পর থেকে মৌখিক পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেয়নি সংস্থাটি। এছাড়া, বর্তমানে এনটিআরসিএ-তে নিয়মিত চেয়ারম্যান না থাকায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারছেন না কর্মকর্তারা। একই সঙ্গে পরীক্ষায় কী ধরনের অনিয়ম বা জালিয়াতির অভিযোগ উঠেছে, অভিযোগের ভিত্তি কী এবং তদন্ত কত দূর এগিয়েছে- এসব গুরুত্বপূর্ণ প্রশ্নেরও সুনির্দিষ্ট উত্তর মিলছে না। ফলে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উত্তীর্ণ প্রার্থী বলেন, আমরা সরকার নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে আবেদন করেছি এবং কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে শুরু থেকেই নানা জটিলতা ছিল। প্রথম বিজ্ঞপ্তি বাতিল, যোগ্যতার শর্ত পরিবর্তন, নতুন করে আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি নির্ধারণসহ সবকিছু মিলিয়ে দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপর লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ফল প্রকাশের পর আশা করেছিলাম, নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ হবে। কিন্তু এখন আবার পরীক্ষা বাতিলের সম্ভাবনার কথা শুনে হতাশ হয়ে পড়েছি।
আরেক উত্তীর্ণ প্রার্থী বলেন, যদি কেউ অসদুপায় অবলম্বন করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কয়েকজনের সম্ভাব্য অপরাধের দায়ে হাজার হাজার সৎ ও মেধাবী প্রার্থীকে আবার পরীক্ষার মুখোমুখি করা কতটা ন্যায়সঙ্গত হবে, সেটিও বিবেচনা করা প্রয়োজন। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।
শিক্ষামন্ত্রী ড. মিলন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগে তড়িঘড়ি করে ১৪ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়েছে। এই নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করা হয়েছে। কোথাও অভিযোগের সত্যতা মিলেছে, কোথাও মেলেনি। ডিসিদের মাধ্যমে ভাইভা নেওয়াসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে শেষ পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তাদের জন্য দুই বছরের পর্যবেক্ষণকাল (প্রভিশন) থাকবে।
তিনি বলেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম শতভাগ প্রমাণ করা সম্ভব হয়নি। তবে প্রশ্ন হলো, এত দ্রুত নিয়োগ দেওয়ার প্রয়োজন কী ছিল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানা থাকলেও তারা বিষয়টি পরবর্তী সরকারের জন্য রেখে যায়নি। দ্রুত সাক্ষাৎকার নিয়ে নিয়োগ সম্পন্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












