প্রচার-প্রচারণা ছাড়াও গুজব-চরিত্র হননে ব্যবহার হচ্ছে তথ্যপ্রযুক্তি: সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে বিএনপি
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তথ্য-প্রযুক্তির এই যুগে রাজনৈতিক লড়াই এখন আর শুধু মাঠে বা রাজপথেই সীমাবদ্ধ নেই। এই লড়াই হচ্ছে বাস্তবিক জগতের বাইরে ভার্চুয়াল জগতেও। গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় এবং জনমত গঠনে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবার চোখ এখন সোশ্যাল মিডিয়ায়। ফলে রাজনীতির প্রচার-প্রসারে এ মাধ্যম যথেষ্ট ভুমিকা রাখছে। গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে সেখানেও বড় প্রভাব ছিল সোশ্যাল মিডিয়ার। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে বেশ কয়েকটি আন্দোলনই গড়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে।
৫ আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়েও রাজনৈতিক দলগুলোর পক্ষে প্রচারণা, অন্য দলের বিপক্ষে গুজব-কুৎসা রটনা, অপপ্রচার, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হনন থেকে শুরু করে সবকিছুই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই মাধ্যম ব্যবহারে এগিয়ে রয়েছে পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং নতুন গড়ে উঠা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। অন্যদিকে এই মাধ্যমে অনেকটাই পিছিয়ে আছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। দলটির মাঠে ব্যাপক সমর্থন থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভাবে উপস্থিতি দৃশ্যমান নয়। দলীয়ভাবেও নেয়া হয়নি তেমন কোন উদ্যোগও। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, মিডিয়া সেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার-বিএনআরসি গঠন করা হয়েছে এই উদ্দেশ্যে, তবে এই দুই সংগঠন সেভাবে ভূমিকা রাখতে পারছে না বলেও মনে করেন দলটির নেতারা। এ বিষয়ে করণীয় ঠিক করতে দলের স্থায়ী কমিটিতে আলোচনার কথাও জানিয়েছেন শীর্ষ নেতারা।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সরকার পরিবর্তন এবং রাজনৈতিক প্রক্রিয়ায় একটি শক্তিশালী হাতিয়ার। এর সঠিক ব্যবহার একদিকে যেমন নাগরিক অধিকার ও গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে, তেমনি এর অপব্যবহার সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই, এর ব্যবহারকারীদের সচেতন থাকা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে দেখা যায়, ডিজিটাল প্রচারণার ক্ষেত্রে পতিত আওয়ামী লীগ ও জামায়ত যেমন সংগঠিত, তেমনি তারা নানা কৌশল ও কনটেন্ট দিয়ে আধিপত্য বিস্তার করছে অনলাইন প্ল্যাটফর্মে। সেখানে বিএনপি যেন এক রকম ছন্দপতনের শিকার। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে অনলাইন পরিসরে রাজনৈতিক বক্তব্য, প্রচার ও প্রোপাগান্ডার পরিধি ব্যাপকভাবে বেড়েছে। এ সময়টাতে দেখা গেছে, আওয়ামী লীগের সংঘবদ্ধ অপপ্রচার কেবল অন্তর্র্বতীকালীন সরকারকেই নয়, বিএনপি, জামাতসহ এনসিসি এবং কথিত ইসলামী আন্দোলনের মতো অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোকেও প্রবলভাবে লক্ষবস্তু করেছে।
তবে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জামাত ও এনসিপি কিছুটা সক্ষমতা দেখালেও, বিএনপি অনেকটা নিষ্ক্রিয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বিএনপির এ পিছিয়ে পড়ার মূল কারণ হলো দলীয় পর্যায়ে কারিগরি সক্ষমতার অভাব এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি। অনেক সিনিয়র নেতা এখনো অনলাইন মিডিয়ার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন নন। ফলে দলীয় প্রচারণায় আধুনিক ভিডিও কনটেন্ট, গ্রাফিক্স, ডেটাভিত্তিক এনালিটিকস বা ট্রেন্ড বিশ্লেষণের মতো উপাদানের ব্যবহার চোখে পড়ার মতো নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, অনলাইন মিডিয়া বর্তমানে জনমত গঠনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। এখানে পিছিয়ে পড়া মানে শুধু বার্তা ছড়িয়ে দিতে ব্যর্থ হওয়া নয়, রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ হারানো। এ দিক থেকে বিএনপির ঘাটতি বেশ বড়।
রিউমার স্ক্যানার বাংলাদেশ এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৫ মাসে শুধু ত্রয়োদশ নির্বাচন সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপিকে নিয়ে। অপতথ্যগুলোর ধরণ বুঝতে এগুলোকে রিউমর স্ক্যানার দুইটি আলাদা ভাগে ভাগ করেছে। দলটির পক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমর স্ক্যানার দেখেছে, এসব অপতথ্যের ৮৪ শতাংশই বিএনপির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












