প্রকল্প শেষে বিদেশ ভ্রমণে ৮ কর্মকর্তা!
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সাধারণত প্রকল্পের কাজ বাস্তবায়নের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ ভ্রমণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু উল্টো চিত্র দেখা গেল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) একটি প্রকল্পে। প্রকল্পের কাজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে কাজ শেষে বিদেশ ভ্রমণে গেছেন ৮ কর্মকর্তা।
এই সফরকারী দলে আরডিএ’র সাবেক চেয়ারম্যানও আছেন। যিনি এখন আরডিএতেই নেই, প্রকল্পের জন্য তার বিদেশ ভ্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশ ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও অত্যন্ত গোপনে এই কর্মকর্তারা থাইল্যান্ড সফরে গেছেন। গোপনীয়তা রক্ষা করতে একসঙ্গে না গিয়ে তারা দুইভাগে বিভক্ত হয়ে গেছেন বলেও জানা গেছে।
আরডিএ সূত্রে জানা যায়, রাজশাহী শহরের মাস্টার প্ল্যান প্রকল্পের অধীনে মোট ৮ জন কর্মকর্তা থাইল্যান্ড সফরে গেছেন। অথচ কিছু দিন আগেই শহরের নতুন মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে। এই মাস্টার প্ল্যানে নতুনত্ব কিছুই নেই। শুধু পরিবেশের বিষয়টিকে নতুন করে সংযুক্ত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আরডিএ সূত্র জানায়, কর্মকর্তাদের কিছুদিন আগেই ২১ কোটি টাকার ওই প্রকল্পের অধীনে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। করোনার কারণে তারা যেতে পারেননি। পরে বিদেশ ভ্রমণে সরকার নিষেধাজ্ঞা আরোপ করলে তাদের ভ্রমণও আটকে যায়। এরমধ্যেই প্রকল্পের অধীনে মাস্টার প্ল্যান তৈরির কাজ শেষ হয়েছে। মুহম্মদ আনওয়ার হোসেনকেও আরডিএ থেকে বদলি করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছে। এরপরও তারা ওই প্রকল্পের অধীনে বিদেশ ভ্রমণে গিয়েছেন। কাজ শেষ হওয়া একটি প্রকল্পের অধীনে কেন তারা বিদেশ ভ্রমণে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন আরডিএ’র কর্মকর্তা-কর্মচারীরাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৪০০ কোটি টাকার ‘অপরিকল্পিত’ প্রকল্পের পদে পদে অনিয়ম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭০০ বছর পর শাহজালাল মাজারের দানের টাকাও যাচ্ছে সরকারী নিয়ন্ত্রণে!
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)