পে-স্কেলের প্রজ্ঞাপন দাবি
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অনেকদিন ধরে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আসছেন। গতকাল জুমুয়াবার এক বিবৃতিতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা এবং নিজেদের প্রত্যাশা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলাম জানান, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ আশার সঞ্চার করলেও প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে।
তারা বলেন, নতুন পে স্কেলের প্রত্যাশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় নি¤œ ও মধ্যম আয়ের কর্মচারীরা চাপের মুখে পড়েছেন। তা ছাড়া দীর্ঘসূত্রতা ও নানা গুঞ্জনে উদ্বেগ বাড়ায় দ্রুত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।
এই নেতারা আরও বলেন, প্রজ্ঞাপন বাস্তবায়ন বিষয়ে কল্যাণ সমিতির মতামত, কর্মচারীদের বঞ্চনা ও জীবনসংগ্রামের কথা সরাসরি জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মিনিটের সাক্ষাৎ চান তারা।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্রুত প্রজ্ঞাপন জারি হলে প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
সংগঠনটি নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাসের স্বল্পচাপ, এক খাবার রান্না করতেই চলে যায় কয়েক ঘণ্টা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাই করে খেয়ে ফেলা হলো গবেষণার ১৫ উটপাখি, ব্যয় ১৩৪ কোটি টাকা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়তি খরচ ও আমলাতান্ত্রিক জটিলতার চাপে পেট্রোল পাম্প ব্যবসায়ীরা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯২০৬
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ছড়িয়ে পড়েছে মুসলিম বিদ্বেষী দাঙ্গা, নিহত ৩
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম -কাঁচামরিচের দাম ৪০০ টাকা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোহরাওয়ার্দী উদ্যানের মসজিদ রক্ষা; রমনা কালী মন্দির ও নাট্যমঞ্চ উচ্ছেদের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুখের ভাষার কারণে এনসিপি নেতারা অপমানিত হচ্ছে: আনিসুর রহমান
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)