পৃথিবীর তাপমাত্রা বাড়ার পেছনে মেঘের বড় ভূমিকা: নতুন গবেষণা
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আযাব-গযব
সাইন্স অ্যাডভ্যান্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় প্রায় ২০ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, মেঘ সাধারণত সূর্যের আলো প্রতিফলিত করে মহাশূন্যে ফিরিয়ে দেয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মেঘ আগের মতো আলো প্রতিফলিত করতে পারছে না। ফলে বেশি সূর্যালোক পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে।
গবেষকরা বলছেন, এই পরিবর্তনের পেছনে ভূমির তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক পানিবায়ু পরিবর্তনের বড় প্রভাব রয়েছে। মেঘের গঠন ও আচরণ বদলে যাওয়ায় তাদের প্রতিফলন ক্ষমতা কমে যাচ্ছে।
এর আগে ধারণা ছিলো, বায়ুদূষণ থেকে তৈরি অ্যারোসল (বাতাসে ভাসমান ক্ষুদ্র কণা) এই তাপ বৃদ্ধির বড় কারণ। তবে গবেষণায় দেখা গেছে, বৈশ্বিকভাবে অ্যারোসলের প্রভাব তুলনামূলক কম। কারণ, উত্তর ও দক্ষিণ গোলার্ধে এর প্রভাব অনেকটাই একে অন্যকে ভারসাম্য করে দেয়।
উত্তর গোলার্ধে বাতাস কিছুটা পরিষ্কার হওয়ায় অ্যারোসল কমেছে। এতে বেশি সূর্যালোক ভেতরে ঢুকছে। অন্যদিকে, দক্ষিণ গোলার্ধে দাবানল ও আগ্নেয়গিরির মতো ঘটনায় অ্যারোসল বেড়েছে, যা কিছু এলাকায় শীতল প্রভাব ফেলছে।
২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি দশকে প্রতি বর্গমিটারে প্রায় আধা ওয়াট বেশি তাপ পৃথিবীতে জমা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতের পানিবায়ু মডেল উন্নত করতে মেঘের ভূমিকা আরও গভীরভাবে বোঝা এখন সময়ের দাবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)