পুলিশের বিরুদ্ধে গুজব-অপপ্রচার -আন্তঃদেশীয় চক্র জড়িত -শনাক্ত ১০-১৫ জন
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের টার্গেট করে কিছু গোপন অনলাইন পোর্টাল এবং ভুয়া অনলাইন পেইজ ব্যবহার করে গুজব ও অপপ্রচার শুরু করেছে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চক্র। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে এই চক্রটি পুলিশের কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।
পুলিশ প্রশাসন এই অপচেষ্টা রুখতে এরইমধ্যে কাজ শুরু করেছে। গঠন করা হয়েছে একটি বিশেষায়িত সাইবার সেল।
গোয়েন্দা পুলিশের কয়েকটি সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে যারা এসব গুজব ছড়ানোর কাজে লিপ্ত, তাদের মধ্য থেকে ইতোমধ্যে ১০ থেকে ১৫ জনকে শনাক্ত করে ফেলেছে পুলিশ। এই অভিযুক্তরা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রয়েছেন। যেকোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হতে পারে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত সাইবার টিম এই পুরো চক্রটির নেটওয়ার্ক উদঘাটনে দিনরাত নিবিড়ভাবে কাজ করছে। এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত ও ডিজিটাল ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দেশ ও বিদেশ থেকে সমন্বিতভাবে এই অপকর্মগুলো পরিচালনা করা হচ্ছে।
তদন্তে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং একাধিক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য, পলাতক ও দ-প্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগত হিসেবে চিহ্নিত কিছু স্বার্থান্বেষী ব্যক্তি রয়েছেন। অপপ্রচারের পেছনের কুশীলবদের খুঁজতে গিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন, চট্টগ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি এই চক্রের সাথে সরাসরি জড়িত এবং তার বিরুদ্ধে ইতোমধ্যে তথ্য-প্রমাণ মিলেছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাইবার সেলের কর্মকর্তারা আশ^স্ত করেছেন, তদন্তে প্রাপ্ত অকাট্য প্রমাণের ভিত্তিতে খুব দ্রুত অপপ্রচারে জড়িত দেশীয় অপরাধীদের গ্রেপ্তার করা হবে এবং বিদেশে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)