পুরুষ নির্যাতন আইনের দাবি: ‘৭৫ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার’
, ৪ঠা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯০ শামসী সন , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১১ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নারী নির্যাতন আইনের মতো পুরুষ নির্যাতন আইনের দাবি জানিয়েছে জাতীয় পুরুষ নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ৭৫ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার। সামাজিক ও লোক চক্ষুর অন্তরালে লজ্জার ভয়ে অনেক পুরুষ নির্যাতনের বিষয় লোক সমাজে প্রকাশ করতে চান না। অনেক পুরুষ লজ্জার কারণে আত্মসম্মানের ভয়ে প্রকাশ করেন না।
তারা বলেন, বিভিন্ন দেশে কিছু বেসরকারি সংস্থা আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করছে। ২০১৬ সালের ১৯ নভেম্বর থেকে বাংলাদেশ মেনস্ রাইটস ফাউন্ডেশন পুরুষ দিবস পালন করছে। বাংলাদেশে পুরুষ নির্যাতন বেড়েই চলেছে। পুরুষ মুখ বুঝে সহ্য করে যাচ্ছে কারণ, তারা কোনো আইনি সহায়তা পাচ্ছে না। তাদের জন্য নেই কোনো আইন। পুরুষের শুধু বালিশ ভিজিয়ে কাঁদা ছাড়া আর কিছুই করার নেই।
কিছু কিছু নারী অর্থের লোভে মোটা অংকের দেন মোহরে একের পর এক বিবাহ করছেন এবং মিথ্যা অজুহাত দেখিয়ে আদালতে মামলা দিয়ে দেনমোহরের টাকা ও খোর পোষের টাকার বিবাহ বাণিজ্য করে নিচ্ছে। এমন বহু পুরুষ আছে যারা নিরপরাধ হয়েও অপরাধী সেজে বসে আছে। বুক ফাটা কান্না আর অর্থ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে বসে থাকে।
বক্তারা আরও বলেন, আমরা সব নারীকে দোষারোপ করছি না। আমাদের সমাজেই কিছু অর্থলোভী ও অসৎ চরিত্রের নারীর কারণে পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে অহরহ, যা মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারি। নারী-পুরুষ সমান অধিকার থাকলেও পুরুষের জন্য নেই কোনো আইন। দেশে প্রচলিত আইনে নারী ও শিশু নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন হওয়া একান্ত জরুরি। অবিলম্বে পুরুষ নির্যাতন আইন তৈরির দাবি জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি সম্প্রসারণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)