পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয় -মঈন খান
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পিআর হতে পারে, কিন্তু এটাকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্খায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। এসমটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মত্যাগ করেছে সেই ছাত্র সমাজের ৮০-৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল। তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারোর একক সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ এমনটা মনে করেছিল তার পরিণতি তারা পেয়েছে। এখনও কেউ যদি এটা মনে করে তাদের মারাত্মক ভুল হবে।
আজকে এমন একটা ভাব অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে। রাজপথে আসুন বিএনপির নেতাকর্মীরা এক লাখ মামলা খেয়েছে অন্য কেউ খায়নি। বিএনপির ৫০ লাখ লোককে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। আজকে যারা বড় কথা বলছেন তাদের কার বিরুদ্ধে কী অন্যায় হয়েছিল এমন প্রশ্নও রাখেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)