মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সেনাবাহিনী - ক্যাম্প ঠেকাতে নারী-শিশুকে ‘মানবঢাল’ বানায় ইউপিডিএফ সন্ত্রাসীরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, সকাল ৭:১২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫৭

খাগড়াছড়ি সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তাব্যক্তিদের নীতিগত অস্পষ্টতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাহাড়ে নানা অপকর্ম ঘটিয়ে চলেছে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
গত সেপ্টেম্বর মাসে তাদের গুলিতে তিনজন নিহত হওয়ার পর নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী। এতে নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে ইউপিডিএফের। শুরু করেছে টালবাহানা। সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে তারা। এ ক্ষেত্রে পরিকল্পিতভাবে নারী ও শিশুদেরকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে সেনাবাহিনীর সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তবে এসব অপতৎপরতা রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সেনাবাহিনী।
জানা গেছে, ইতোমধ্যে সরকারি খাসজমিতেও অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনে বাধা দিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা। প্রশাসনের হাতে সরকারি গেজেট থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় স্বার্থে নেয়া সেনা পদক্ষেপে নীতিনির্ধারকদের নীরবতা নিরাপত্তা মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
খাগড়াছড়ির লক্ষ¥ীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের আর্য কল্যাণ বনবিহার এলাকায় অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয় সেনাবাহিনী। কিন্তু ইউপিডিএফ সমর্থিত একাংশ দাবি করে, জায়গাটি বনবিহারের সম্পত্তি। এই অজুহাতে তারা সেনাবাহিনীর কার্যক্রমে বাধা দেয় এবং নারী-শিশুকে সামনে রেখে মানবঢাল তৈরি করে।
কিন্তু স্থানীয় প্রশাসন জানায়, বিতর্কিত জমিটি ১৯৩৪ সালের কলকাতা গেজেট অনুযায়ী রাষ্ট্রীয় খাসজমি।
প্রশাসনিক সূত্রে জানা যায়, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা ধর্মীয় প্রতিষ্ঠান ওই জমির মালিকানা বা দখলের অনুমতি পায়নি। সরকারি নথিতে এটি একান্তভাবে রাষ্ট্রীয় সম্পত্তি। কিন্তু ইউপিডিএফ ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সেনাবাহিনীর রাষ্ট্রীয় কর্মকা-ে বাধা দিচ্ছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এটি রাষ্ট্রীয় ইস্যু। সরকারি নথি অনুযায়ী জায়গাটি খাসজমি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কয়েক দিনের মধ্যেই ফলাফল জানা যাবে।
পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত ২৪ পদাতিক ডিভিশনের একজন সিনিয়র সেনা কর্মকর্তা বলেন, আমাদের হাতে অস্ত্র আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইউপিডিএফের মতো সন্ত্রাসী সংগঠনগুলো মাঠে আধিপত্য বিস্তার করছে। এতে পাহাড়ে শান্তি বিনষ্ট হচ্ছে। পাহাড়ের শান্তি ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিসরে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে বিলম্ব হলে বড় খেসারত দিতে হতে পারে দেশকে।
সেনা সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অজ্ঞাত কারণবশত পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা বা নিরাপত্তা নীতিমালা নিয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়া হয়নি। এতে সেনাসদস্যদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্র বলছে, পাহাড়ে সেনা টহল ও প্রশাসনিক কার্যক্রম বাড়লেই ইউপিডিএফ ধর্ম ও জাতিগত পরিচয়ের মুখোশ পরে মাঠে নামে। প্রশাসন ও সেনাকে বিব্রত করে তাদের নিজেদের আধিপত্য টিকিয়ে রাখে। বর্তমানে বার্মাছড়ি ও আশপাশের গ্রামগুলোতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
পার্বত্য চট্টগ্রামে সার্বিক কর্মকা-ে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে চলেছে সেনাবাহিনী।
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ¥ীছড়ি জোনের কমান্ডার লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, ২৪ অক্টোবর সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে মানুষ জড়ো করে মিছিল করেছিলো। এরপর একটি স্মারকলিপি দেয়া হয়, যা ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সুবিবেচনায় নিয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, স্থানীয়দের অসুবিধা হয়, এমন কিছু সেনাবাহিনী করবে না। তবে এলাকায় যদি কোনো অপরাধমূলক কর্মকা- ঘটে তাহলে তা দমন করতে হার্ড লাইনে যাবে সেনাবাহিনী। কোনো অস্ত্রধারী গোষ্ঠী যদি পাহাড়কে অশান্ত করতে চায় তবে তা চরম ভুল হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ২৬ মিনিট আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ২৭ মিনিট আগে ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ২৯ মিনিট আগে ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার… ৩১ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব… ৩৩ মিনিট আগে পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস ৩৯ মিনিট আগে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৭ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৭ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৭ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৭ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৭ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৭ ঘণ্টা আগে