পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (৩)
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
৫) শাহওয়াতের উল্লেখিত মাপকাঠি স্পর্শ করার সময়ই থাকতে হবে। কাজেই, যদি স্পর্শ করার সময় শাহওয়াত উল্লেখিত মাত্রায় না হয়, বরং হাত সরিয়ে নেয়ার পর শাহওয়াতের ঐ মাত্রা পাওয়া যায় তাহলে তা দ্বারা বর্ণিত হারাম সাব্যস্ত হবে না।
৬) স্ত্রীর এ জাতীয় ঘটনায় স্বামীর নিকট স্ত্রীর শাহওয়াতের দাবি সত্য বলে মনে হওয়া। কাজেই, যদি স্বামীর নিকট সেই দাবি মিথ্যা বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে হারাম সাব্যস্ত হবে না। কেননা, স্বামীর সাথে দুশমনী বা মনোমালিন্য হওয়ার কারণে স্ত্রী এরূপ মিথ্যা দাবি করতে পারে, যেন তার উপর তার স্ত্রী হারাম সাব্যস্ত হয়।
উল্লেখ্য যে, যে সমস্ত অবস্থায় হুরমতে মুছাহারা সাব্যস্ত হয়, তার সমস্ত অবস্থাতেই বিবাহ শেষ হয়ে যায় না। বরং বিবাহ ফাসিদ হয়। আর এজন্য তাকে তালাক দেয়া জরুরী। যাতে ঐ মহিলা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
যাতে মারাত্মক ভুল না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা:
হুরমতে মুছাহারা হয়ে গেলে একমাত্র তালাক বা বিচ্ছেদ ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। কাজেই পূর্ব থেকে সাবধানতা অবলম্বন করা উচিত।
আবার বিষয়টি যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বা অতিনাজুক, এমনকি একান্ত অনিচ্ছাসত্ত্বেও অনেক সময় এমন পরিস্থিতি হয়ে স্ত্রী তার স্বামীর জন্য হারাম সাব্যস্ত হয়ে যেতে পারে, এজন্য তার প্রতি সকলের খুবই সতর্ক দৃষ্টি রাখা অপরিহার্য।
এই জাতীয় মারাত্মক ভুল থেকে বাঁচার জন্য নিম্নলিখিত পদ্ধতিসমূহ অবলম্বন করা উচিত:
যে স্থানে নিজের স্ত্রী ঘুমায়, ঐ স্থানে পুত্র-স্ত্রী, আপন মা, নিজের উপযুক্ত মেয়ে, নিজের সৎমা, প্রাপ্ত বয়স্কা সৎমেয়ে এবং নিজের শ্বাশুড়ী এই মহিলাদের মধ্যে কেউ যেন না শোয় বা না ঘুমায় তার ব্যবস্থা করতে হবে। যদি প্রত্যেকের পৃথক রুম বা কামরা না থাকে তাহলে কমপক্ষে প্রত্যেকের নির্দিষ্ট পৃথক পৃথক সুন্নতী চৌকি বা বিছানা ইত্যাদি হওয়া জরুরী। এমতাবস্থায়ও যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে ভালোভাবে না চিনবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে হাত দিবে না।কেননা কোনো সময় ঘটনাক্রমে নিজের স্ত্রীর চৌকিতে অন্য মহিলাও শুয়ে থাকতে পারে।
উপরোল্লেখিত ছয় মহিলার হাত থেকে যদি কিছু নিতেই হয়, তাহলে খেয়াল রাখতে হবে যেন তার হাতে হাত না লাগে। নফসের কোনো বিশ্বাস নেই। যদি তার হাতে হাত লেগে যায় আর সে সময় মনের মধ্যে শাহওয়াতের সৃষ্টি হয়, তাহলে নিজ স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। সর্বোপরি একজন অপরজনের মনের অবস্থা জানতে পারে না। অথচ উক্ত কর্ম দ্বারা বর্ণিত হারাম সাব্যস্ত হতে পারে। সেক্ষেত্রে শাহওয়াত বা কামভাবের কথা জানা সত্বেও লোকলজ্জা ও ভয়ের কারণে তা মুখে প্রকাশ করতে অনেকে সঙ্কোচবোধ করে। তখন শেষ পরিণতি এই হয় যে, পুরো জীবন হারাম তথা ব্যভিচারের গুনাহের সাথে অতিবাহিত হয়। যার মধ্যে অপমৃত্যুর কিংবা বিনা তওবায় মৃত্যুর, এমনকি ঈমানহারা হয়ে মারা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাছাড়া পরকালীন কঠিন ও ভয়াবহ আযাব তো রয়েছেই।
অধিক সতর্কতার জন্য জরুরী হচ্ছে উক্ত মহিলারা একজনের কাপড় অন্যজন কখনো পরিধান করবে না। তারা কখনো একই রঙের জামা-কাপড় পরবে না। অনুরূপ সাজ-গোজ করবে না।
পুত্রবধূ যদি শ্বশুরের হাত-পা দাবাতে চায়, তেল লাগাতে চায় তাহলে শ্বশুর তাকে নিষেধ করে দিবে যদিও শ্বশুর বৃদ্ধ হয়। পুত্রবধূ দৈহিক কোনো খিদমত না করার কারণে শ্বশুরের অসন্তুষ্ট হওয়া উচিত নয়। আর পুত্রবধূও শ্বশুরের এরূপ অসন্তুষ্টির কখনো পরওয়া করবে না। এমনকি আপন স্বামীও যদি এ কারণে অসন্তুষ্ট হয়, তাতেও কোনো ভ্রƒক্ষেপ করবে না। বরং স্বামীকে বুঝাবে। তা না হলে এই ফিতনার যুগে উক্ত কঠিন পরিস্থিতির শিকার হয়ে দুনিয়া ও আখিরাতকে বরবাদ করে ফেলতে পারে। অথচ সে এ ব্যাপারে নিজে টেরও পাবে না।
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (২য় পর্ব)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কথিত স্বজন-পরিজন হলেও কাফিরদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৫)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ই রবীউছ ছানী সর্বপ্রকার মুহাব্বত মুবারক, সন্তুষ্টি মুবারক পাওয়ার উছিলাহ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহমতের অমরাবতী, নূরের তজাল্লি ও কুদরতি নূরুত তাশরীফ মুবারক ঈদে নূরুত তাশরীফে শাহেন শাহ আলাইহিস সালাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












