পানি সম্পদ মন্ত্রণালয়ে এই আমলেও ক্ষমতাবান আওয়ামী মন্ত্রীর পিএস!
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার লিয়াজোঁ অফিসার হিসাবে আছেন উপসচিব মোবাশশেরুল, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের একান্ত সচিব ছিলেন। বিসিএস ২৭তম ব্যাচের এই উপসচিব মোবাশশেরুলকে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলার ডিসি হিসেবে পদায়ন দেয়া হয়েছিল। এসব পদায়নে বড় অংকের অর্থের লেনদেন হয় বলে অভিযোগ উঠে। সচিবালয়ে এ নিয়ে ব্যাপক বিক্ষোভ ও বিশৃঙ্খলা দেখা দেয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় বাধ্য হয় ফ্যাসিস্টের দোসর চিহ্নিত কর্মকর্তাদের বেশ কয়েকজনের ডিসি পদে পদায়নের আদেশ বাতিল করতে। যারমধ্যে মোবাশশেরুলও ছিলেন। কিন্তু সেই মোবাশশেরুলই এখন পানি সম্পদ মন্ত্রণালয়ে মহা ক্ষমতাবান কর্মকর্তা হয়ে উঠেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ আশীর্বাদে।
কীভাবে চিহ্নিত এই উপসচিব এতোটা আনুকূল্য পাচ্ছেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা রিজওয়ানার, এ নিয়ে ব্যাপক কানাঘুষা রয়েছে মন্ত্রণালয়ে। পানি সম্পদ মন্ত্রণালয়ে উপসচিব মোবাশশেরুলর মূল পদায়ন হলো পরিকল্পনা-১ অধিশাখায়। কিন্তু তিনি এই পদের পাশাপাশি একই সঙ্গে উপদেষ্টা রিজওয়ানার লিয়াজোঁ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এমনকি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উপদেষ্টার অঘোষিত পিএস (একান্ত সচিব) বলেই জানেন। যদিও উপদেষ্টার একান্ত সচিব হিসেবে অফিসিয়ালি আছেন আবু নঈম মোহাম্মদ মারুফ খান। তিনিও এর আগে আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও সাজ্জাদ হোসেনের পিএস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রণালয়ের অধিকাংশই বলছেন, আওয়ামী দুর্নীতিবাজ উপমন্ত্রী শামীমের সঙ্গে কাজ করার সুবাদে পানি সম্পদ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের দুর্নীতি-অপকর্মের সব কায়দা-কানুন মোবাশশেরুলর নখদর্পনেই আছে। বলা যায়, পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত দুর্নীতিতে তিনি যথেষ্ট অভিজ্ঞও বটে! এ দিক থেকে তিনি উপদেষ্টার পছন্দের তালিকায় এক নম্বরে স্থান পেয়েছেন। উপদেষ্টার অতি পছন্দের কারণে ফ্যাসিস্টের দোসর এই উপসচিব পানি সম্পদ মন্ত্রণালয়ে রাতারাতি অত্যন্ত ক্ষমতাবান হয়ে উঠেছেন। মন্ত্রণালয়ের সবাই, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে সমীহ করতে বাধ্য হচ্ছেন, বলছে সংশ্লিষ্ট সূত্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












