পানিবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার ইশরাক হোসেনের
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পুরান ঢাকার সংসদীয় এলাকা ঢাকা-৬ থেকে পনিবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত থানাগুলো হলো- সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি (আংশিক)। এ আসনের পূর্বে গেন্ডারিয়া, পশ্চিমে সিদ্দিকবাজার, উত্তরে ফুলবাড়িয়া এবং দক্ষিণে নাজিরাবাজার অবস্থিত।
পুরান ঢাকার বলদা গার্ডেন এলাকায় নিজ নির্বাচনী ক্যাম্পে এক সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার নির্বাচনী ভাবনা, এলাকার সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা-৬ আসন। এখানে দীর্ঘদিনের পুরোনো অবকাঠামো ও নানাবিধ নাগরিক সমস্যা রয়েছে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানই হবে আমার অগ্রাধিকার।
তিনি বলেন, বর্তমানে এ এলাকার সবচেয়ে বড় সমস্যা তীব্র গ্যাস সংকট। গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অনেক এলাকায় পাইপলাইন সংস্কার ও উন্নয়ন জরুরি। পাশাপাশি জাতীয় পর্যায়ের জ্বালানি সংকটও রয়েছে, যার সমাধান জাতীয়ভাবে হওয়া দরকার।
তিনি বলেন, অনেক এলাকায় ৭০ বছরের পুরোনো পাইপলাইন এখনো ব্যবহৃত হচ্ছে। অথচ বহুতল ভবন নির্মাণ বাড়লেও ইউটিলিটি অবকাঠামো সেই অনুযায়ী উন্নত হয়নি। আমরা এটাকে এক নম্বর প্রায়োরিটি হিসেবে রাখছি।
যানজট প্রসঙ্গে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ এবং মাস্টারপ্ল্যান ও বিল্ডিং কোড অনুসরণ না করায় রোড ক্যাপাসিটি বাড়েনি, তাই পুরান ঢাকায় ভয়াবহ যানজট তৈরি হয়েছে। এ সমস্যা সমাধানে তার পরিকল্পনা রয়েছে তিন ধাপে- স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি।
তিনি বলেন, স্বল্পমেয়াদির মধ্যে থাকবে, যেগুলো আমরা এক বছরের মধ্যে বাস্তবায়ন করতে পারবো। সেটা হলো অন-রোড পার্কিং। অনেকক্ষেত্রে দেখা যায় গণপরিবহনগুলা পার্কিং করে ৫০ থেকে ৬০ ভাগ পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখে। নির্দিষ্ট স্থানে গণপরিবহণ এবং অন্যান্য যানবাহনের পার্কিংয়ের ব্যবস্থা করার মাধ্যমে আমরা এটার সমাধান করতে চাই। পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
মধ্যমেয়াদে যেখানে সম্ভব সড়ক প্রশস্ত করা ও বিকল্প সড়ক নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে পুরোপুরি গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেল, মনোরেল বা সাবওয়ের মতো প্রকল্প বাস্তবায়নের দাবি আমি আমার জায়গা থেকে জাতীয় সংসদে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।’
ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকায় পানিবদ্ধতা একটি বড় সমস্যা। আসন্ন বর্ষা মৌসুমের আগেই বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার ও উন্মুক্ত করে পানিবদ্ধতা কিছুটা হলেও কমানোর উদ্যোগ নেওয়া হবে। সলিড ওয়েস্ট ডাম্পিংয়ের কারণে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুরান ঢাকা অবহেলিত। বিগত টার্মে যে মেয়র ছিল তার এ এলাকা নিয়ে কোন ধরনেরই মাথা ব্যথা ছিল না। আগে যারা এমপি ছিল তাদেরকে এলাকার মানুষরা একদিনের জন্যও কাছে পায়নি। এমনকি ঈদের দিনেও তারা তাদের সংসদীয় এলাকায় নামাজ পড়তে আসে নাই। তাই আমরা এখানে নজর দিতে চাই।
তিনি বলেন, নতুন বিনিয়োগ এনে পুরান ঢাকাকে পুনর্জীবিত (রি-জেনারেট) করার পরিকল্পনাও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












