পানিবদ্ধতায় ‘নিধিরাম’ করপোরেশন
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পানিবদ্ধতা নিরসন এবং নালা-খাল ব্যবস্থাপনার জন্য রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের অধীনে পৃথক ‘ড্রেনেজ সার্কেল’ গঠনের উদ্যোগ নেয়া হয় পাঁচ বছর আগে। লক্ষ্য ছিল একটি বিশেষায়িত ইউনিট তৈরি করা, যা পরিকল্পনা, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ- সবকিছু সমন্বিতভাবে পরিচালনা করবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঢাকা ওয়াসা থেকে দায়িত্ব হস্তান্তর হলেও ড্রেনেজ সার্কেল গঠনের প্রস্তাব এখনও অনুমোদনের অপেক্ষায়। বিভিন্ন প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দিয়ে কাজ সামাল দিচ্ছে দুই করপোরেশন।
এদিকে বর্ষা ঋতু সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সংস্থার পরিবেশ সার্কেল ও অঞ্চলভিত্তিক কার্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে খাল পরিষ্কার, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশনের অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে উত্তর সিটি করপোরেশন ড্রেনেজ সার্কেলের প্রস্তাবিত কাঠামোর ভিত্তিতে আংশিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, এটি কোনো টেকসই সমাধান নয়; বরং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা মাত্র।
জনবল প্রস্তাব অনুমোদন মন্ত্রণালয় থেকে
এরই মধ্যে উত্তর সিটি করপোরেশনের ড্রেনেজ সার্কেলের জন্য ৫৬ জনের জনবল প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। তবে এটি এখনও অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের ড্রেনেজ সার্কেল গঠনের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। সেখান থেকে কিছু কোয়ারি দেওয়া হলে তা পূরণ করে পুনরায় পাঠানো হয়।
সংস্থা দুটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ড্রেনেজ ব্যবস্থাপনা একটি উচ্চমাত্রার প্রযুক্তিনির্ভর ও বিশেষায়িত কাজ। এর জন্য আলাদা প্রকৌশলী দল, হাইড্রোলজিক্যাল পরিকল্পনা, নিয়মিত মনিটরিং এবং আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। কিন্তু এসব কিছু ছাড়াই কাজ চালাতে হচ্ছে তাদের, যা অনেকটা ‘বর্গায়’ দায়িত্ব পালনের মতো।
তারা বলেন, অনেক ক্ষেত্রে ড্রেনের নকশা পুরনো, কোথাও কোথাও দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া কার্যকর পরিবর্তন সম্ভব নয়। এ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন দ্রুত ড্রেনেজ সার্কেলের অর্গানোগ্রাম অনুমোদন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ; একই সঙ্গে প্রয়োজন ওয়াসা থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব হস্তান্তর এবং বিদ্যমান অবকাঠামো আধুনিক করে তোলা।
এ প্রসঙ্গে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ড্রেনেজ সার্কেলের প্রস্তাব এখন ক্যাবিনেট ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই এটি বাস্তবায়ন করা যাবে। এ বিষয়ে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’
নগর পরিকল্পনাবিদরাও বলছেন, ড্রেনেজ সার্কেল গঠন না হওয়ায় পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়েছে। ফলে একদিকে উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে, অন্যদিকে সেই প্রকল্পের সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার সংযোগ নিশ্চিত করা যাচ্ছে না। এতে নতুন সড়ক বা অবকাঠামো নির্মাণের পরও পানিবদ্ধতা থেকে যাচ্ছে।
সব মিলিয়ে দায়িত্ব হাতে থাকলেও বাস্তব সক্ষমতার অভাবে পানিবদ্ধতা নিরসনের কার্যক্রমের ক্ষেত্রে দুই সিটি করপোরেশন অনেকটাই ‘নিধিরাম সরদার’ হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












